নিজস্ব প্রতিনিধি , ম্যানচেস্টার - হ্যারি ম্যাগুয়্যারকে নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটাল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত রেড ডেভিলসদের তাঁবুতেই থাকছেন এই অভিজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডার। ক্লাব ম্যানেজমেন্ট জানিয়েছে ,পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধির বিকল্প সুযোগও রাখা হয়েছে।
২০১৯ সালে লেস্টার সিটি থেকে তৎকালীন বিশ্বরেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ম্যাগুয়্যার। ক্লাবের জার্সিতে এ পর্যন্ত ২৬৬টি ম্যাচ খেলেছেন এই ৩৩ বছর বয়সী ফুটবলার। ওল্ড ট্র্যাফোর্ডের দীর্ঘ সফরে জিতেছেন কারাবাও কাপ, এফএ কাপের মতো ট্রফি। এমনকি একটা সময় সফলভাবে সামলেছেন অধিনায়কের দায়িত্বও। মাঝে ফর্ম হারিয়ে সমালোচনার মুখে পড়লেও, অদম্য জেদ ও লড়াকু মানসিকতা নিয়ে পুনরায় মূল দলে জায়গা পাকা করেছেন এই ব্রিটিশ তারকা।

নতুন চুক্তিতে সই করার পর উচ্ছ্বসিত হ্যারি জানিয়েছেন, 'ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করা পরম সম্মানের বিষয়। এটি এমন এক দায়িত্ব যা আমাকে ও আমার পরিবারকে প্রতিদিন গর্বিত করে। এই অবিশ্বাস্য ক্লাবের সঙ্গে অন্তত আট মরশুম পর্যন্ত সফর জারি রাখতে পেরে আমি আনন্দিত। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সেরা মুহূর্তগুলো এখনও সামনে অপেক্ষা করছে'।
ইউনাইটেডের ডিরেক্টর অফ ফুটবল জেসন উইলকক্স জানিয়েছেন, 'বর্তমানের তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী স্কোয়াডের জন্য ম্যাগুয়্যারের অভিজ্ঞতা এবং নেতৃত্ব অত্যন্ত মূল্যবান। হ্যারির লড়াকু মানসিকতা এবং পেশাদারিত্ব ক্লাবের সাফল্যের লক্ষ্যে বিশেষ ভূমিকা নেবে বলেই বিশ্বাস ম্যানেজমেন্টের'।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের