6a3124ad7f9b6_Gallery_1781605421614
জুন ১৬, ২০২৬ দুপুর ০৩:৫৭ IST

২০০তম ম্যাচের মাইলফলকের সামনে মেসি! আলজেরিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

নিউজ ডেস্ক - বিশ্বকাপ শুরুর ৫ দিন পর অবশেষে মাঠে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেই ম্যাচেই বড় একটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করতে চলেছেন লিয়োনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামলেই দেশের হয়ে ২০০ ম্যাচ পূর্ণ করবেন তিনি। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। একই সঙ্গে স্বস্তির খবর, চোট কাটিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও খেলার জন্য প্রস্তুত।

প্রথম ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা শিবির। কোচ লিয়োনেল স্কালোনি দল নির্বাচন ও কৌশল নিয়ে কাজ করছেন। অন্যদিকে মেসিকে এক ঝলক দেখার জন্যও হোটেলের সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। দলের পরিবেশ নিয়ে আশাবাদী স্কালোনি। তিনি জানিয়েছেন, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হলেও দল আত্মবিশ্বাসী। ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। ফলাফল নিয়ে বাড়তি চাপ না নিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই জোর দিতে চান তাঁরা।

স্কালোনি স্পষ্ট করে দিয়েছেন, মেসিকে নিয়ে কোনও উদ্বেগ নেই। তাঁর কথায়, আর্জেন্টিনা অধিনায়ক সম্পূর্ণ সুস্থ আছেন ও ভাল ছন্দেও রয়েছেন। দলের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ছোটখাটো চোট সমস্যাগুলিও কাটিয়ে উঠেছে দল। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ফিটনেস নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন কোচ। তাঁর মতে, সব কিছু ঠিক থাকলে মার্তিনেস প্রথম একাদশেই থাকবেন। দীর্ঘদিন ধরে যে ধরনের ফুটবল খেলছে আর্জেন্টিনা, সেই ধারাই বজায় রাখতে চান তাঁরা।

তবে ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মেসি। দেশের হয়ে ২০০ ম্যাচের নজির গড়ার হাতছানি তো রয়েছেই। তার সঙ্গে বিশ্বকাপে তাঁর প্রতিটি ম্যাচ ঘিরেই তৈরি হচ্ছে আলাদা আবেগ। স্কালোনির মতে, শুধু আর্জেন্টিনাই নয়, গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা মেসিকে মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন। কারণ তাঁর জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে।

মেসিকে ঘিরে উন্মাদনার ছবি দেখা যাচ্ছে আমেরিকার কানসাস সিটিতেও। সেখানে বসবাসকারী বহু ফুটবলপ্রেমী আর্জেন্টিনার ঘাঁটির সামনে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা তাপস চক্রবর্তী জানিয়েছেন, মেসিকে একবার সামনে থেকে দেখার সুযোগ পাওয়াটাই তাঁদের কাছে বড় প্রাপ্তি। অন্য এক সমর্থক মিশেল লেমন চার সন্তানকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন শুধু মেসিকে দেখার জন্য। তাঁর কথায়, বিশ্বের সেরা ফুটবলারের খেলা দেখার সুযোগ হাতছাড়া করা যায় না। তিনি আশা করছেন, শেষ বিশ্বকাপে আবারও ট্রফি হাতে দেখা যাবে মেসিকে।

আর্জেন্টিনা শিবিরেও মেসির প্রভাব স্পষ্ট। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি জানিয়েছেন, কাতার বিশ্বকাপের সাফল্য এখনও দলের অনুপ্রেরণা। সেই স্মৃতি নতুন করে লড়াই করার শক্তি জোগায়। তাঁর মতে, মেসি শুধু দলের সেরা ফুটবলার নন, একজন অসাধারণ মানুষও। অনুশীলন ও দলের সাফল্য ছাড়া অন্য কিছু ভাবেন না তিনি। মেসি দলে থাকলে সকলের আত্মবিশ্বাস বেড়ে যায় বলেও জানিয়েছেন ওটামেন্ডি।

আরও পড়ুন

বৈভবের হাতাহাতি কাণ্ডে শ্রীলঙ্কাকেই কাঠগড়ায় তুললেন ভারতের কোচ! মুখ খুলল BCCI
জুন ১৬, ২০২৬

হাতাহাতির ঘটনায় শাস্তির জল্পনা উড়িয়ে দিল বোর্ড! তরুণ ব্যাটারকে সমর্থন কোচিং স্টাফের

স্পেন ম্যাচের নায়ক ভোজিনহার চোখে জল! অর্থাভাবে বিশ্বকাপ দেখতে আসতে পারেননি মা
জুন ১৬, ২০২৬

এক ম্যাচেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা। তবু পরিবারের অনুপস্থিতি কষ্ট দিচ্ছে কাবো ভার্দের গোলরক্ষককে

রোনাল্ডোদের শিবিরে কুমিরের আতঙ্ক! হোটেল ছেড়ে বাইরে যেতে ভয় পাচ্ছেন পর্তুগালের ফুটবলারেরা
জুন ১৬, ২০২৬

বিশ্বকাপের আগে অদ্ভুত সমস্যায় পর্তুগাল। অনুশীলনের বদলে হোটেলের জিমেই সময় কাটাচ্ছেন ফুটবলারেরা

ম্যাচ শেষের ২ ঘণ্টার মধ্যে ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের! ক্ষুব্ধ ফুটবলাররা
জুন ১৬, ২০২৬

বিশ্রামের সুযোগও মিলছে না। বিশ্বকাপে নিজেদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ইরান শিবিরের

বিশ্বকাপ ফাইনালে ভাঙতে পারে পুরোনো রীতি! ট্রফি তুলে দিতে পারেন ট্রাম্প
জুন ১৬, ২০২৬

ফিফা সভাপতির বদলে চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। আপত্তি নেই ফিফারও

গ্যালারিতে 'জঙ্গি' স্লোগান, মাঠের বাইরে বিক্ষোভ! সব বাধা উড়িয়ে বিশ্বমঞ্চে ইরানের বীরত্ব
জুন ১৬, ২০২৬

দেশের অস্থিরতার মাঝেই বিশ্বকাপে লড়াই। দু'বার পিছিয়েও হার মানল না ইরান

নেমারকে নিয়ে বাড়ছে উদ্বেগ! গ্রুপ পর্বে তারকা ফরোয়ার্ডকে ছাড়াই পরিকল্পনা ব্রাজিলের
জুন ১৬, ২০২৬

চোট এখনও পুরোপুরি সারেনি। নকআউটের আগে ঝুঁকি নিতে নারাজ আনচেলোত্তির দল

কাবো ভার্দের কাছে আটকাল স্পেন! ইয়ামালকে নামিয়েও জয়ের মুখ দেখল না দে লা ফুয়েন্তের দল
জুন ১৬, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা। নবাগত কাবো ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র স্পেনের।

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বড় জয় পেল ভারতের মেয়েরা , দীপ্তি নিলেন ৫ টি উইকেট
জুন ১৫, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের মেয়েদের  

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মঞ্চে! অস্ট্রেলিয়ার ইতিহাসে নজির ২০ বছরের ইরানকুন্ডার
জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচেই রেকর্ড! বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কনিষ্ঠতম গোলদাতা হয়ে আলোচনায় নেস্টোরি ইরানকুন্ডা

রোনাল্ডোদের হাতে বিশেষ ব্রেসলেট! স্মরণে দিয়োগো জোটা
জুন ১৪, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে জোটার স্মৃতি, আবেগে ভাসছে পর্তুগাল

ভারত ভারত-পাক ম্যাচের আগে ফের পুরোনো ছবি! হাত মেলালেন না হরমনপ্রীত-ফাতিমা
জুন ১৪, ২০২৬

মাঠে নামার আগেই উত্তাপ! হাত মেলালেন না ভারত-পাক অধিনায়ক

বিশ্বমঞ্চে ২০ বছর পর ভারতীয় ছোঁয়া! নজর কাড়লেন নিশান ভেলুপিল্লাই
জুন ১৪, ২০২৬

গায়ে অজি জার্সি, মনে ভারতীয় টান! বিশ্বকাপের প্রথম ম্যাচেই তুরস্ককে উড়িয়ে নজর কাড়লেন নিশান

রাতেই মুখোমুখি হবে নেদারল্যান্ডস-জাপান। ডাচ আক্রমণ রুখতে পারবেন কুবো-ইতোরা?
জুন ১৪, ২০২৬

এন্ডো-মিতোমাহীন জাপানের সামনে ডাচ প্রাচীর! রাতে বিশ্বমঞ্চে শেষ হাসি হাসবে কে?

নাগেলসমান নাকি আডভোকাট, কার চালে শেষ হাসি হাসবে জার্মানি-কুরাসাও?
জুন ১৪, ২০২৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে নজর কাড়ছে নাগেলসমান-আডভোকাট দ্বৈরথ, ইতিহাসে প্রথম এমন নজির

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...