নিউজ ডেস্ক - বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির পরিচয় দিল সুইৎজারল্যান্ড। প্রতিপক্ষ বসনিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করল মুরাত ইয়াকিনের দল। ম্যাচের আসল নায়ক জোহান মানজাম্বি। জোড়া গোল করে তিনি সুইসদের জয়ের ভিত গড়ে দেন। যদিও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে রেখেছিল বসনিয়া।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে অনবরত আক্রমণ শানাতে শুরু করে সুইসরা। মাঝমাঠ আগলে রেখে খেলার গতি নিয়ন্ত্রণ করছিলেন গ্রানিট জাকা ও উইং দিয়ে বসনিয়ার ডিফেন্সে কাঁপুনি ধরাচ্ছিলেন ড্যান এনডোয়ে। তবে ইতালিকে হারিয়ে মূলপর্বে আসা বসনিয়ার নিচ্ছিদ্র ও জমাট রক্ষণভাগের কারণে বারবার ব্যর্থ হতে হচ্ছিল সুইৎজারল্যান্ডকে। সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে উঠছিল বসনিয়া।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতেও একই চিত্র দেখা যাচ্ছিল। গোল না আসায় অবশেষে ৭০ মিনিটের মাথায় সাহসী সিদ্ধান্ত নেন সুইস কোচ ইয়াকিন। তিনি একসঙ্গে মানজাম্বি, ভারগাস ও জিব্রিল সো-কে মাঠে নামান। কোচের এই চালই জাদুর মতো কাজ করে। মাঠে নামার মাত্র চার মিনিটের মাথায় চোখধাঁধানো সাইড ভলিতে সুইসদের এগিয়ে দেন মানজাম্বি। এরপর বসনিয়ার তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হয়।
সেই সুযোগে এমবোলোর পাস থেকে চলতি বলে শট নিয়ে ব্যবধান বাড়ান ভারগাস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন মানজাম্বি। যদিও সংযুক্তি সময়ে এরমিন মাহমিচ বসনিয়ার পক্ষে একটি সান্ত্বনাসূচক গোল শোধ করেন। তবে শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৪-১ ব্যবধানে সুইসদের দুর্দান্ত জয় এনে দেন অধিনায়ক জাকা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের