নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাঠের লড়াই ছাপিয়ে এবার মাঠের বাইরের বিতর্কে উত্তাল IPL। সামাজিক মাধ্যমে নাইট শিবিরকে কটাক্ষ করে পোস্ট করার পর ভক্তদের রোষানলে পড়লেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। চরম কটুক্তি এমনকি হুমকির শিকার হয়ে শেষমেশ নিজের বিতর্কিত ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হলেন এই নৃত্যশিল্পী। চ্যাম্পিয়ন অধিনায়কের পরিবারের এমন আচরণ যেমন পুরোনো ক্ষতকে উসকে দিল, তেমনই সমর্থকদের পাল্টা জবাবে সরগরম নেটপাড়া।
কেকেআর ও শ্রেয়সের তিক্ত সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। ২০২৪ সালে নাইটদের ট্রফি জেতানোর কারিগর হওয়া সত্ত্বেও পরের মরসুমে তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৫ সালে পাঞ্জাবের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুললেও, সেবার কাপ ছিনিয়ে নিয়েছিল আরসিবি। এরপর থেকেই কলকাতা কর্তৃপক্ষের ওপর একরাশ ক্ষোভ জমে ছিল আইয়ার পরিবারের মনে। সোমবার ইডেনে বৃষ্টির কারণে কেকেআর ও পাঞ্জাব ম্যাচ বাতিল হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগ করে নিতে হয়। এরপরই শ্রেষ্ঠা নিজস্ব সমাজমাধ্যমে একটি রিল পোস্ট করে লেখেন, 'আসলে আমাদের পাঞ্জাবিদের মন অনেক বড়। তাই প্রতিপক্ষকে একটা পয়েন্ট আমরা দান করে দিলাম'।
সরাসরি অজিঙ্ক রাহানের দলের নাম না নিলেও, এই তির্যক খোঁচা যে কলকাতার উদ্দেশ্যেই ছিল তা বুঝতে কারও বাকি থাকেনি। শ্রেষ্ঠার এই মন্তব্যে কেকেআর ভক্তদের রোষের মুখে পড়তে হয় তাকে। উল্টে তারাও মনে করিয়ে দেন, পাঞ্জাবের ঝুলি শূন্য থাকলেও কেকেআরের ক্যাবিনেটে ৩টি ট্রফি শোভা পাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিতর্কিত ভিডিওটি ডিলিট করলেও শ্রেষ্ঠা দাবি করেছেন, তিনি কেবল মজার ছলে এটি তৈরি করেছিলেন। কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। তিনি কি হুমকি পেয়েছেন তা জানা যায়নি। তবে দাদাকে অসম্মান করার বদলা নিতে গিয়ে তিনি যে নিজেই এখন বিপদে, তা স্পষ্ট।
পাশাপাশি ক্রিকেটকে কেবল খেলা হিসেবে দেখার আবেদন জানিয়েছেন এই তরুণী। শ্রেয়স আইয়ার বর্তমানে পাঞ্জাবের হয়ে ভালো ছন্দে থাকলেও তার বোনের এই কাণ্ড দলের জন্য নেতিবাচক আবহ তৈরি করল। নিজের স্বজন ও ফ্র্যাঞ্চাইজিকে সম্মান করেন জানিয়েও তিনি সমাজমাধ্যমের ট্রোলিং থেকে রেহাই পাচ্ছেন না। দুই দলের আগামী লড়াই যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের