নিজস্ব প্রতিনিধি , মুম্বই - যৌন কেচ্ছা সক্রান্ত এপস্টেইন ফাইলে নাম উঠেছে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের। যেখানে বিশ্বের সম্মানীয় ব্যক্তিদের নাম জ্বলজ্বল করছে। বুধবার সেখবর প্রকাশ্যে আসতেই তোলপাড় বিটাউন। সমালোচনার মুখে পড়েছেন পরিচালক। বিতর্কে জড়িয়ে এবার সাফাই গাইতে নামলেন তিনি।।
এপস্টেইনের আদান-প্রদান হওয়া ইমেলগুলিতে অনুরাগ কাশ্যপকে ‘বলিউডের লোক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিউবা ও বিশ্বের বিভিন্ন স্থানে এপস্টেইনের পরিকল্পিত ভ্রমণের কথা আলোচনা করা হয়েছে। যেখানে অনুরাগ কাশ্যপকে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসা বিষয়ক সাংহাইয়ের এক কর্মশালায় অংশগ্রহণকারীদের অন্যতম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
পরিচালক বলেছেন , "আমার নাম কেন জড়াল এই বিষয়ে আমার কোনও ধারণাই নেই। মাসে অন্তত ১৫টি বক্তৃতার আমন্ত্রণ পাই। খুব কমই সেগুলোর উত্তর দিই। বহু মাস আগে এক আমন্ত্রণপত্র পেয়েছিলাম। কিন্তু সেটার উত্তর দিইনি। তাছাড়া আমি জীবনে কখনও বেইজিং যাইনি। তাই এটা আমার কাছে আশ্চর্য্যজনক একটা বিষয়।"
ভাইরাল ইমেলগুলি নিয়ে পরিচালক জানিয়েছেন , "মেইলগুলোর ধরণই বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নয়। এই বিক্ষিপ্ত উড়ো মেইলগুলো নিজেই নিজের ব্যাখ্যা দেয়। তবে হ্যাঁ, যেভাবে আমার নাম চর্চার শিরোনামে উঠে এসেছে, আমার ছবিগুলি ততটাও জনপ্রিয় নয়।"
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের