নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ঘিরে দেশজুড়ে আলোচনা আরও জোরদার হয়েছে। অভিযোগ, NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে তিনি আন্দোলনে নেমেছেন। এবার এই আন্দোলনের প্রতি সমর্থন জানালেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার হওয়া জরুরি।

হৃতিক রোশন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনম ওয়াংচুকের একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে ওয়াংচুক বলেন, পরীক্ষায় অনিয়মের কারণে বহু মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব সমাজের উপরও পড়বে। তার বক্তব্যে সমর্থন জানিয়ে হৃতিক লেখেন, এই কথাগুলো তার কাছে সত্যি বলে মনে হয়েছে।

হৃতিক আরও জানান, সুপার ৩০ ছবিতে শিক্ষক আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করার সময় তিনি পড়ুয়াদের মানসিক চাপ, সংগ্রাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলেন। সেই অভিজ্ঞতার কারণেই শিক্ষার্থীদের কষ্ট তিনি অনুভব করতে পারেন বলে জানান অভিনেতা।

প্রসঙ্গত, গত ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক অনশন শুরু করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি হাই কোর্টের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ,পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
গায়ক বিশাল দাদলানি একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন , দেশের মানুষের এবার জেগে ওঠা উচিত
তার উদ্দেশ্য কখনও অর্থ দাবি করা নয় , শুধু কৃতিত্ব চাওয়া
ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সিজন ২-এর তৃতীয় পর্ব প্রকাশের পর প্রতিযোগী সাকশি ঝা-কে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে
সংগ্রাহকদের জন্য এল বিশেষ ভিনাইল সংস্করণ
দীর্ঘ সাত মাস অপেক্ষার পর অবশেষে ২৩ জুলাই মুক্তি পাচ্ছে এইচ- ভিনোথ পরিচালিত বিজয়ের ছবি ‘জনা নায়াগন
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে
রথযাত্রা উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার কনটেন্ট ক্রিয়েটর, মেকআপ-নেইল আর্টিস্ট শম্পা
অভিনেত্রী সোমি আলি সম্প্রতি আবারও সলমন খানের কৃষ্ণসার হরিণ শিকার মামলার প্রসঙ্গ তুলে বিস্ফোরক দাবি করেছেন
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন 'ইম্পা' নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল
সাংস্কৃতিক পরিসরের নানা সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা
ভোটে জয়ের পর অভিনেতা-রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ইন্ডাস্ট্রির সৌন্দর্যের নির্দিষ্ট ধারণার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চাপও অনুভব করেছিলেন সমীরা রেড্ডি
থ্রি ইডিয়ট্স ছবির র্যাঞ্চো ওরফে ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত , বহু বছর ধরে প্রচলিত এই ধারণা ভেঙে দিলেন আমির খান
ডিভোর্সের পর ভাইরাল ডিনার ভিডিও ঘিরে শুরু জল্পনা
দ্বিতীয় বিয়ের কয়েক মাসের মধ্যেই সুখবর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের