নিজস্ব প্রতিনিধি , ঢাকা - নিট প্রশ্নফাঁস আন্দোলনের আবহে ফের আলোচনায় এলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ছাত্র আন্দোলন নিয়ে তাঁর নতুন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহলে শুরু হয়েছে তর্ক-বিতর্কও। অনেকেই তাঁর বক্তব্য নিয়ে সরব হয়েছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড এক্স (X) অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তসলিমা নাসরিন। সেখানে তিনি দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। ছাত্রদের জমায়েত দেখলেই এখন তাঁর ভয় লাগে। এমনটাই জানান লেখিকা। বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, যন্তর মন্তরে 'তেলাপোকাদের' জমায়েত দেখে বাংলাদেশের সেই ঘটনার কথা মনে পড়ে যায়।
তিনি লেখেন, আন্দোলনের শুরুতে স্লোগান ছিল 'কোটা না মেধা? মেধা, মেধা'। পরে সেই আন্দোলন সরকারের পতনের দাবিতে পৌঁছে যায়। তাঁর মতে, এরপর যা ঘটেছিল তার মূল্য এখনও দিচ্ছে গোটা বাংলাদেশ। তসলিমার বক্তব্য, ২০২৪ সালের জুলাই তাঁকে কঠিন শিক্ষা দিয়েছে। সব ছাত্র আন্দোলন গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় না। সব সরকারবিরোধী আন্দোলনও স্বাধীনতার পথে যায় না। সব বিপ্লবও সত্যিকারের বিপ্লব নয়। তাঁর দাবি, কিছু আন্দোলন পুরনো শাসন সরিয়ে দেয়। কিন্তু খুলে দেয় আরও ভয়াবহ অন্ধকারের দরজা। সেই কারণেই এখন ছাত্রদের বড় সমাবেশ দেখলেই তাঁর মনে আশঙ্কা তৈরি হয়। তিনি জানান, আগের মতো আর সহজে এমন আন্দোলনের উপর ভরসা করতে পারেন না।
তসলিমা নাসরিন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'যন্তর মন্তরে 'তেলাপোকাদের' সমবেত হতে দেখে আমার বাংলাদেশের জুলাই ২০২৪ আন্দোলনের কথা মনে পড়ে যায়। এরপর যা ঘটেছিল, তার মূল্য এখন পুরো বাংলাদেশকেই দিতে হচ্ছে। জুলাই আন্দোলনের পর থেকে আমি যেখানেই ছাত্রদের সমবেত হতে দেখি, আমার মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করে। আমি এখন আর সহজে এই ধরনের সমাবেশকে বিশ্বাস করতে পারি না। ২০২৪-এর জুলাই আমাকে শিখিয়েছে, সব ছাত্র আন্দোলন গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় না। সব সরকারবিরোধী আন্দোলন স্বাধীনতার দিকে নিয়ে যায় না। সব বিপ্লবই সত্যিকারের বিপ্লব নয়। কিছু বিপ্লব পুরোনো শাসনব্যবস্থাকে উৎখাত করে আরও ভয়ংকর অন্ধকারের দরজা খুলে দেয়'।
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা
সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের