নিজস্ব প্রতিনিধি , মেক্সিকো সিটি - প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর দক্ষিণ উপকূল। স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মেক্সিকো ও গুয়াতেমালায় পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।
স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত আনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৩। কেন্দ্রস্থল ছিল চিয়াপাস রাজ্যে। সেটি গুয়াতেমালা সীমান্তের কাছে অবস্থিত। পুয়ের্তো মাদেরো বন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে উৎসস্থল চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় প্রভাব পড়তে পারে। প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের অঞ্চলকে সতর্ক করা হয়েছে। সম্ভাব্য সুনামির আশঙ্কায় এই পদক্ষেপ। পরে পুয়ের্তো মাদেরো ও চিয়াপাস উপকূলে অস্বাভাবিক ঢেউ দেখা যায়। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউ ছিল প্রায় ০.৩ মিটার বেশি। মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলবর্তী এলাকাগুলির জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই নির্দেশ দিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নৌবাহিনীর অ্যাডমিরাল রেমুন্ড মোরালেস। তাঁর বক্তব্য, এখনও গুরুতর ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও সতর্কতা বজায় রাখতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত সমুদ্রতটে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে অস্বাভাবিক স্রোত তৈরি হতে পারে। ঢেউয়ের আচরণও বদলে যেতে পারে। সেই প্রভাব কয়েক ঘণ্টা স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, শুক্রবার নিউজিল্যান্ডেও শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৩। সেখানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের