নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তানের অশান্ত বালোচিস্তানে ফের বড় হামলার মুখে পড়ল সেনাবাহিনী। বিস্ফোরণ ও পরবর্তী সংঘর্ষে অন্তত ৪৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোয়েটার একাধিক হাসপাতালে জারি হয়েছে জরুরি সতর্কতা। হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।
গত বৃহস্পতিবার মাস্তুং জেলার খদকোচা এলাকায় হামলার ঘটনা ঘটে। সেনা সদস্যদের নিয়ে যাওয়া একটি বাসকে নিশানা করা হয়। বিএলএ-র দাবি, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেখানে। বিস্ফোরণের জেরে বাসটির ব্যাপক ক্ষতি হয়। সংগঠনের বক্তব্য, বাসে থাকা অধিকাংশ জওয়ান প্রাণ হারান। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই।
সেই সংঘর্ষেও আরও কয়েকজন সেনার মৃত্যু হয় বলে দাবি। আহত হয়েছেন বহু জওয়ান। বিএলএ জানায়, তাদের বিশেষ ইউনিট 'ফতহ স্কোয়াড' এই অভিযান চালিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমেও হামলার খবর প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী এখনও হতাহতের সংখ্যা জানায়নি। যদিও হামলার ঘটনা তারা স্বীকার করেছে।
হামলার পর বিবৃতি দিয়েছেন বিএলএ-র মুখপাত্র জিয়ন্দ বালোচ। তাঁর দাবি, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। সংগঠনের বক্তব্য, বহু বছর ধরে সেখানে আন্দোলন চলছে। রাজনৈতিক অধিকার নিয়ে ক্ষোভ রয়েছে। প্রাকৃতিক সম্পদের উপর স্থানীয়দের নিয়ন্ত্রণের দাবিও উঠছে। স্বশাসনের দাবিতে আন্দোলন আরও জোরদার হয়েছে। সম্প্রতি স্বাধীন বালোচিস্তানের দাবিও সামনে আনা হয়েছিল।
অন্যদিকে সমালোচকদের অভিযোগ, বিদ্রোহ দমনে কঠোর অভিযান চালানো হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে বলে দাবি। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প ঘিরে উত্তেজনা বেড়েছে। পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের