6a5cc6bce70bb_Gallery_1784464970530
জুলাই ১৯, ২০২৬ বিকাল ০৬:১৬ IST

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির পরও আশার আলো! শিশুসহ ৫ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ২০

নিজস্ব প্রতিনিধি , জাকার্তা - ইন্দোনেশিয়ার জলসীমায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ অন্তত ২০ জন। তবে উদ্ধারকাজের মধ্যেই মিলেছে স্বস্তির খবর। ৭ বছরের এক শিশুসহ ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। বাকি নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

দক্ষিণ সুলাওয়েসির সেলায়ার দ্বীপপুঞ্জের কাছে বুধবার দুর্ঘটনাটি ঘটে। 'কেএম নুরুল সালসা' নামে নৌকাটি যাত্রা করছিল। তাতে ছিলেন ৭৮ জন যাত্রী ও কর্মী। মাঝসমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে। সেলায়ার দ্বীপপুঞ্জের একটি বন্দর থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটে। এরপর শনিবার গভীর রাতে ৫ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ছিলেন এক পুরুষ। ছিলেন ৪ নারীও। উদ্ধার হওয়াদের মধ্যে একটি শিশুও রয়েছে।

উদ্ধারকারীদের দাবি, তাঁরা ভাসমান অবস্থায় ছিলেন। স্থানীয় এক জেলের মাছ ধরার ফাঁদ আঁকড়ে বেঁচে ছিলেন। অন্ধকার নামার আগেই তাঁদের দেখতে পায় একটি মাছ ধরার নৌকা। পরে দ্রুত উদ্ধার করা হয়। নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় সবাইকে। এরপর তাঁদের উদ্ধারকারী জাহাজে তোলা হয়। প্রশাসন প্রথমে জানিয়েছিল, নৌকাটিতে ৭৪ জন ছিলেন। পরে সেই সংখ্যা সংশোধন করা হয়। জানানো হয়, মোট ৭৮ জন ছিলেন নৌকায়। এখনও বহু যাত্রীর খোঁজ মেলেনি। তাই সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চলছে।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার দফতরের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের বেনতেং বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সংগ্রহ করা হচ্ছে প্রয়োজনীয় তথ্যও। তাঁর বক্তব্য, নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চলছে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। সেখানে নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন রয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগও ওঠে প্রায়ই। বিশেষজ্ঞদের মতে, এই কারণেই সেখানে বারবার এমন দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

দাঁড়-লাঠি হাতে মাঝসমুদ্রে সংঘর্ষ! চিন-ফিলিপিন্স দ্বন্দ্বে চড়ল উত্তেজনা
জুলাই ২১, ২০২৬

বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের

ইউক্রেন উপকূলে রক্তাক্ত হামলা! প্রাণ গেল ৪ ভারতীয়ের, ক্ষোভ দিল্লির
জুলাই ২১, ২০২৬

বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির

মৃত্যুপুরীতে পরিণত আফগানিস্তান! মৃত অন্তত ২০, নিখোঁজ শতাধিক
জুলাই ২১, ২০২৬

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা

এক দশকে ৬ প্রধানমন্ত্রী! রাজনৈতিক অস্থিরতায় নতুন অধ্যায় ব্রিটেনে
জুলাই ২০, ২০২৬

স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে

ইরানে বাড়ছে যুদ্ধের আশঙ্কা! নিরাপত্তা নিয়ে কড়া বার্তা ভারতীয় দূতাবাসের
জুলাই ২০, ২০২৬

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা

এক সুঁচ ব্যবহার একাধিক শরীরে! হাসপাতালে HIV আক্রান্ত ৭৮ শিশুসহ ২০০ জন
জুলাই ১৯, ২০২৬

হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে

রক্তের বদলা রক্ত! এবার ট্রাম্পসহ গোটা পরিবারকে প্রকাশে হুমকি ইরানের
জুলাই ১৯, ২০২৬

ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক

বালোচিস্তানে সেনা বহরে ভয়াবহ হামলা! নিহত অন্তত ৪৫ পাক জওয়ান, দায় নিল বিএলএ
জুলাই ১৮, ২০২৬

স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা

মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্প! সুনামির সম্ভাবনায় জারি হাই অ্যালার্ট
জুলাই ১৮, ২০২৬

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭
জুলাই ১৭, ২০২৬

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা
জুলাই ১৭, ২০২৬

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা
জুলাই ১৬, ২০২৬

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের
জুলাই ১৬, ২০২৬

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের

বালোচিস্তানে বিদ্রোহীদের স্বাধীনতা ঘোষণা! চিন্তায় পাকিস্তান-চিন
জুলাই ১৬, ২০২৬

পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা

১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস! এই দিনটি নাড়িয়েছিল স্বৈরাচারের ভিত
জুলাই ১৬, ২০২৬

বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের