নিজস্ব প্রতিনিধি , রাঁচি - পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়া-সহ চারজনের। ঘটনায় উত্তাল হয়ে উঠল সাহেবগঞ্জ জেলার বারহারওয়া এলাকা। নিহতদের মধ্যে রয়েছে সামারা সাহ (৩০), রন্দানি সোরেন (৩০), শান্তি হেমব্রম (৬)। খবর পেয়ে বারহেট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার দুপুরে যাত্রীবোঝাই একটি অটোরিক্সা বারহেট থেকে বারহারওয়ার দিকে যাচ্ছিল। এমন সময় ছোট রাঙ্গা দন্ড ব্রিজ এলাকায় সামনে থেকে আসা একটি খালি তেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।

গুরুতর আহতদের রাঙ্গা পাটনার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ ছড়ায়। পরে সেখানেই মৃত্যু হয় আরও একজনের। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা সিএইচসি চত্বরে বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর চালায়।
খবর পেয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার নীতিন খান্ডেলওয়ালের নেতৃত্বে বারহেট, রাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে তা স্বাভাবিক হয়।
পুলিশ আধিকারিক নীতিন খান্ডেলওয়াল জানান, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার কারণ, চিকিৎসা সংক্রান্ত অভিযোগ- দু'দিকই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে'।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের