নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর - মেঘ ভাঙা বৃষ্টি ও ভূমিধসের জেরে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। মঙ্গলবার দুপুরে বড়সড় ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় বৈষ্ণোদেবীর যাত্রাপথ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। তবে দুর্যোগের সতর্কবার্তার পরও কেন বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ রাখেননি আধিকারিকরা? বৃহস্পতিবার এই নিয়ে প্রশ্ন তুলেছে ওমর আবদুল্লার সরকার।
লেফ্টেন্যান্ট গভর্নরকে সরাসরি আক্রমণ করে জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী বলেন, “যখন জম্মু সম্পূর্ণরূপে ডুবে গিয়েছিল, তখন উনি বিহার এবং উত্তরপ্রদেশে কর্মসূচি পরিচালনা করছিলেন। যখন পহেলগাঁও হামলা হয়, তখন উনি ছিলেন দিল্লিতে! মচৈল যাত্রা থেকেও উনি কোনও রকম শিক্ষা নেননি। যখন বৈষ্ণোদেবীতে আগে থেকেই দুর্যোগের সতর্কতা জারি ছিল, তখন কেন সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হল না? এরা ইচ্ছাকৃত ভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের আসলে হত্যা করা হয়েছে। এটি একটি অপরাধমূলক ষড়যন্ত্র। এর সঙ্গে জড়িত সমস্ত আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত।“
উল্লেখ্য, অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে বড়সড় ধস নামে। এর জেরে হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ধসের নিচে চাপা পড়ে যান বহু পুণ্যার্থী। প্রথমে মৃত্যুর খবর সামনে এসেছিল ৬ জনের। এখন তা বেড়ে দাঁড়ায় ৪১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, জম্মু-পঠানকোট জাতীয় মহাসড়কের উপর দু’টি সেতু রয়েছে। সারা রাতের বৃষ্টিতে একটি সেতু মাঝখান থেকে ধসে গিয়েছে। ফলে দুই সেতুতেই যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বিকল্প পথে ওই এলাকায় যান চলাচল করছে।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের