নিজস্ব প্রতিনিধি, উত্তরাখণ্ড - প্রকৃতির রোষানলে উত্তরাখণ্ড। মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভূমিধস নেমেছে পিথোরগড়ের ধৌলিগঙ্গা বিদ্যুৎপ্রকল্পে। সুরঙ্গের ভিতর থেকে বেরোনোর রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে সুড়ঙ্গে আটকে পড়েছেন ১৯ জন কর্মী। তাঁদের উদ্ধারের জন্য চলছে জোরকদমে প্রস্তুতি।
ধারচুলার উপ-জেলাশাসক জিতেন্দ্র বর্মা জানিয়েছেন, ভূমিধসের জেরে সেখানে প্রচুর ধ্বংসাবশেষ জমা হয়েছে। তা পরিষ্কার করতে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে। ব্যাহত হচ্ছে রেল থেকে বিমান পরিষেবা। জলের তলায় চলে গিয়েছে একাধিক রাস্তা। একাধিক জায়গায় ধস নেমেছে। নিখোঁজ ৮। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
অন্যদিকে চামোলি জেলার থারালি বাজার এলাকার একাধিক জায়গায় ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলার বেশ কিছু বাড়ি, দোকান এবং রাস্তা। থারালি বাজার, কোটদীপ, থারালি ব্লক, চেপদাঁও বাজার ও থারালি বাজার ঢেকে গিয়েছে বালি, পাথর ও কাদায়। জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন।
বেশ কয়েকদিন অতিভারী বৃষ্টিতে ফুঁসছে উত্তরাখণ্ডের অধিকাংশ নদী। হরিদ্বারে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১ সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে উত্তর ভারতের একাধিক রাজ্য।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের