নিজস্ব প্রতিনিধি, জামুই – ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল বিহার। লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনের ১৯ টি বগি। এর মধ্যে ১০ টি বগি সেতু থেকে নদীতে পড়ে গিয়েছে। এর জেরে সম্পূর্ণ ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টের কাছে বারুয়া নদীর ওপর থাকা সেতুতে। আচমকা সেতুর ওপর লাইনচ্যুত হয় জসিডিহ–ঝাঝা রেলপথে চলাচলকারী সিমেন্ট বোঝাই একটি মালগাড়ি। ওয়াগনগুলি উল্টে যাওয়ায় সিমেন্টের বস্তাগুলি নদীতে, সেতু ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, আরপিএফ ও রেলের প্রযুক্তি বিভাগের আধিকারিকরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে তাঁরা। রেল সূত্রে খবর, ঝাঝা ও জসিডিহ থেকে বিশেষ ট্রেন ও ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে ঘটনাস্থলে। দুর্ঘটনার জেরে আপ ও ডাউন—দু’দিকের রেল চলাচলই বন্ধ হয়ে গিয়েছে। লাইনচ্যুত ওয়াগনগুলি দ্রুত সরিয়ে রেলপথ স্বাভাবিক করার কাজ চলছে।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের