নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ – মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে। আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় ট্রেনের দুটি কামরা। যাত্রী ছিলেন ১৫৮ জন। মৃত্যু হয়েছে ১ জনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে যা বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে অবস্থিত। প্যান্ট্রি কারের পাশে থাকা বি১ এবং এম২ কোচে আচমকা দাউদাউ করে আগুন ধরে যায়। দুই বাতানুকূল কামরায় ছিলেন যথাক্রমে ৮২ জন এবং ৭৬ জন যাত্রী। আগুন নজরে আসতেই ট্রেন থামিয়ে দেন লোকো পাইলটরা।
রবিবার রাত পৌনে ১টা নাগাদ ট্রেনে আগুন লাগার খবর পায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ততক্ষণে দুটি কামরা পুড়ে ছাই হয়ে গিয়েছে। বি১ কামরা থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম চন্দ্রশেখর সুন্দর। বিজয়ওয়াড়ার বাসিন্দা। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের