নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর একটি বহুতলে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর আহত আরও ২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শনিবার রাতে দিল্লিতে একটি চারতলা বাড়ির একতলায় জুতোর দোকানে আচমকা সেখানে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দল, পুলিশ ও দমকল বাহিনী। ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে ২ জনের পরিচয় জানা যায়নি। বাকি ২ জন হলেন অনিতা (৩৮) এবং সতেন্দর (৩৮)। কী কারণে বাড়িটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের