নিজস্ব প্রতিনিধি, মুম্বই – ভাইফোঁটার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ে। বহুতলে আটকে রয়েছেন অনেকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের যোগেশ্বরী ওয়েস্টের এসভি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। টপ ফ্লোরে আটকে পড়েছেন অনেকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২ টি ইঞ্জিন, ১০৮ টি অ্যাম্বুল্যান্স ও বিশাল পুলিশ বাহিনী।
কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, শট সার্কিট থেকে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে আগুন। কতজন আটকে রয়েছেন, কী অবস্থায় রয়েছেন তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, সোমবার রাত ১টা নাগাদ নভি মুম্বই টাউনশিপের ভাসি এলাকায় একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রথমে ১০ তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ১১ ও ১২ তলায়। যখন দুর্ঘটনাটি ঘটে তখন নিদ্রার দেশে ছিলেন বহুতলের বাসিন্দারা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর ভোর ৪টে নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা, ১ জন পুরুষ ও ৬ বছরের শিশুকন্যা। আহত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের