নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শিবরাত্রিতে বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন টলিউডের একঝাঁক তারকা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি বহুতল আবাসনে। প্রাণে বাঁচতে রাস্তায় বেরিয়ে আসেন যশ-নুসরত-শুভ্রজিত-সায়ন্তিকা। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, রবিবার সকালে টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের টাওয়ার-২ তে আচমকা আগুন লাগে। সেখানে থাকেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র, অনন্যা চট্টোপাধ্যায় সহ টলিউডের একঝাঁক তারকা। বহুতলের পাঁচ তলায় ঠাকুর ঘরের প্রদীপ থেকে আগুন লাগে বলে খবর।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগলো, তা এখনও জানা যায়নি। পরিচালক শুভ্রজিৎ জানিয়েছেন, “শুনেছি, পাঁচতলার এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পুজো হয়। প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তাঁরা। সেই প্রদীপ না নিবিয়েই তাঁরা নীচে নেমে আসেন, আবাসনের মন্দিরে শিবপুজো করবেন বলে। তাঁদের অনুপস্থিতিতে সম্ভবত বাড়ির প্রদীপ থেকে আগুন ধরে যায়।“
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের