নিজস্ব প্রতিনিধি, পাঞ্জাব – শনিবার রাতে দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল পাঞ্জাবে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত বহু। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে হোশিয়ারপুর-জলন্ধর রাজ্যসড়কে। পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ মান্ডিয়ালা গ্রামের কাছে আচমকা একটি ট্যাঙ্কারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। তৎক্ষণাৎ ভয়াবহ বিস্ফোরণ হয় ট্যাঙ্কারে। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী।
বিস্ফোরণের জেরে নিকটবর্তী ১৫ টি দোকান ৫টি বাড়িতে আগুন লেগে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝলসে প্রাণ হারান ৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “পথদুর্ঘটনার পর আচমকা ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। আগুন লেগে যায় আশপাশের বেশ কয়েকটি দোকান এবং বাড়িতেও। খবর পেয়ে তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছই। খবর দেওয়া হয় দমকলকেও। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের