নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ভুয়ো চাকরির টোপ দিয়ে মায়ানমারে পাচার করে দেওয়া হয়েছিল ২৭ জন ভারতীয়কে। ভারত সরকারের কূটনৈতিক তৎপরতা এবং বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে তাদের। দীর্ঘ অপেক্ষার পর শনিবার ভারতে ফিরেছেন তারা।
সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বাসিন্দা ২৭ জন। অভিযোগ, তাদের ভালো বেতনের চাকরির টোপ দেওয়া হয়েছিল। থাইল্যান্ডে নিয়ে গিয়েছিল পাচারকারী এজেন্টরা। সেখানে নিয়ে গিয়ে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। তাদের দিয়ে জোর করে সাইবার জালিয়াতির কাজ করানো হয়েছিল বলে অভিযোগ।
এই নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জরুরি চিঠি পাঠান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু। মায়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করে ইয়াঙ্গুনের ভারতীয় দূতাবাস। এরপর দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে শনিবার ভারতে ফেরেন ২৭ জন। আন্তর্জাতিক মানব পাচার চক্রের খোঁজে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ
পড়ুয়াদের আন্দোলন ঘিরে নতুন বিতর্ক, লোকসভায় জিতেন্দ্র সিংয়ের বক্তব্যে ফের মুখোমুখি শাসক-বিরোধী
সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করল শীর্ষ আদালত, কোল ব্লক বরাদ্দ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ মেলেনি
রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে সরব বিজেপি, উত্তপ্ত হয়ে উঠল লোকসভা
অপব্যবহার রুখতে নতুন নীতি, একজন আধিকারিকের জন্য একটিই সরকারি গাড়ির সিদ্ধান্ত মোদি সরকারের
ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্যসভা, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার বক্তব্যে শুরু রাজনৈতিক তরজা
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট, তদন্তে নেমে কড়া পদক্ষেপ পুলিশের
মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরা পুলিশের জালে
প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনায় নতুন বিতর্ক, প্রহ্লাদ যোশীকে নিশানা করে মন্তব্যের পর সংসদে তীব্র বাগ্বিতণ্ডা
স্কুলে বিদ্যুৎ, পাখা, পানীয় জল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে ক্লাস বয়কট
কাঁদছে নিটে মৃত পড়ুয়াদের পরিবার, বিলাসবহুল হোটেলে উদযাপন
প্রশ্নফাঁস বিলে সমর্থন করলেও মোদি সরকারকে তোপ অভিষেকের
নিট আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ! পড়ুয়াদের স্বস্তি, একাধিক রাজ্যের কাছেও জবাব তলব শীর্ষ আদালতের
NDA-এর বৈঠকে আসন বিন্যাস ঘিরে শুরু হয়েছে বিতর্ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের