নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর – ওড়িশায় ধর্ষণের শিকার হতে হয়েছে ভিন্ন রাজ্যের কিশোরীকে। ধর্ষণের তদন্তে নেমে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। হদিশ মিলল যৌন ও নারীপাচার চক্রের। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। এর মধ্যে একজন ধর্ষণে অভিযুক্ত।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে লক্ষ্মীনগর এলাকায় একটি বাড়িতে চালানো হচ্ছে যৌন ও নারীপাচার চক্র। সেখানে যৌথ অভিযান চালায় লক্ষ্মীনগর থানার পুলিশ ও ক্যাপিটাল থানা। অভিযান চালিয়ে মঞ্জু শেঠি, মমতা সাহু, সঞ্জীবকুমার দাস ও অবিনাশ মুদুলি নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ। কিশোরীকে ধর্ষণের অভিযোগে অবিনাশ মুদুলিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কমিশনার এসদেব দত্ত সিং জানিয়েছেন, “যে অটোরিক্সাটি করে কিশোরীকে ক্যাপিটাল হাসপাতালে পাঠিয়েছিল, সে আরও দুজনের সঙ্গে নিয়ে বাড়িতে যৌন র্যাকেট চালাচ্ছিল। পুলিশ বাড়ির মালিক সঞ্জীবকুমার দাস (৫৪) ও দুই দালাল মঞ্জু শেঠি (৪৭) ও মমতা সাহুকে (৪২) গ্রেপ্তার করেছে। পরে, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নয়াগড়ের ২৮ বছরের অবিনাশ মুদুলিকে গ্রেফতার করা হয়েছে।“
ইতিমধ্যেই বিএনএসের ধারা ৬৫(১) ও পকসো আইনের ধারা ৬-এর অধীনে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঞ্জু শেঠি, মমতা সাহু, সঞ্জীবকুমার দাসের বিরুদ্ধে যৌনচক্র ও নারী পাচারের মামলা এবং অবিনাশের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ভুবনেশ্বরের ক্যাপিটাল থানা এলাকার রাস্তার ধারে যন্ত্রণায় কাতরাতে থাকা অবস্থায় কিশোরীকে দেখতে পান কয়েকজন অটোচালক। তারাই মানবিকতার হাত বাড়িয়ে তাকে দ্রুত ক্যাপিটাল হাসপাতালে নিয়ে আসেন। মেডিকেল পরীক্ষায় জানা যায় যে, কিশোরীটি ধর্ষণের শিকার হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, মেয়েটির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালের পক্ষ থেকে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা প্রাথমিকভাবে জানতে পারে, নির্যাতিতা ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে নির্যাতিতার কাছ থেকে মোবাইল ফোন বা পরিচয়পত্র উদ্ধার না হওয়ায় তার পরিচয় নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের