নিজস্ব প্রতিনিধি, পাটনা – আগামী বৃহস্পতিবার প্রথম দফায় বিহারে বিধানসভা নির্বাচন। যত বিধানসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে, তত বিহারে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। ভোটমুখী বিহারে মহিলাদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করলেন আরজেডি নেতা তথা বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।
এদিন তেজস্বী যাদব জানিয়েছেন, ক্ষমতায় এলে মহিলাদের জন্য ‘মই বহিন যোজনা’ শুরু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বছরে ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে মহিলাদের। আগামী বছর মকরসংক্রান্তির দিন আর্থিক সাহায্য পৌঁছে যাবে উপভোক্তাদের কাছে। পাশাপাশি লালুপুত্র জানিয়েছেন, ক্ষমতায় এলে ধানচাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য ৩০০ টাকা এবং গমচাষিদের কুইন্টাল পিছু গমের জন্য ৪০০ টাকা ন্যায্য সহায়ক মূল্য দেওয়া হবে।
উল্লেখ্য, ২৪৩ টি আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...