নিজস্ব প্রতিনিধি, পাটনা – ভোটমুখী বিহারে ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। উঠতি আইনজীবীদের জন্য মাসিক ভাতা ঘোষণা করল বিহার সরকার। এই প্রস্তাবে মন্ত্রীসভার বৈঠকে সিলমোহর দেওয়া হয়েছে। এই বিষয়ে রবিবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, “রাজ্যের আইনজীবীদের আগামী ৩ বছর পর্যন্ত প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত যারা আইনজীবী হিসেবে সরকারের খাতায় নথিভুক্ত তাঁদের জন্য বরাদ্দ হবে এই বৃত্তি। বিহার বার কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ বছর পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে। এছাড়া আইনজীবীদের অনুরোধকে মান্যতা দিয়ে রাজ্য আইনজীবী সমিতিগুলি ই-লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।“
তিনি আরও জানান, “এনডিএ সরকার বিহার অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটিকে সহায়তার জন্য ৩০ কোটি টাকা দেওয়া হবে। আয়কর সীমার নিচে থাকা আইনজীবীরা মুখ্যমন্ত্রী তহবিল থেকে চিকিৎসা সহায়তা পাবেন। এছাড়াও মহিলা আইনজীবী সমিতিগুলিতে সরকারের উদ্যোগে বিশেষ টয়লেট স্থাপন করা হবে।“ এর আগে বিহারের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ, যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠন, দ্বাদশ উত্তীর্ণদের ৪০০০ টাকা ও স্নাতকদের ৬০০০ টাকা করে ভাতা, বিধবা ও বয়স্কদের পেনশন হিসেবে ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা ভাতার ঘোষণা করেছিলেন জেডিইউ প্রধান।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের