নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের দ্বিতীয় দফার ভোট চলাকালীন কালীঘাট এলাকায় তৈরি হল তীব্র রাজনৈতিক উত্তেজনা। শুভেন্দু বনাম তৃণমূলের মুখোমুখি অবস্থানে কিছু সময়ের জন্য পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। যদিও প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীঘাটের জয়হিন্দ ভবনের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পৌঁছনোর পরই তাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা বিজেপি শিবির থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে, ফলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোড সংযোগস্থলে তার কনভয় সাময়িকভাবে আটকে যায় বলে জানা যায়।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তার উপর বহিরাগতরা হামলা চালানোর চেষ্টা করেছে এবং তিনি নির্বাচন কমিশনকে ফোন করে সিআরপিএফকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। অন্যদিকে, তৃণমূল নেতা ও কলকাতা পৌরসভার প্রতিনিধি কাজারী ব্যানার্জী অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী মিথ্যা অভিযোগ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি আরও দাবি করেন, পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও অযথা উত্তেজনা তৈরি করা হয়েছে।
এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিছুক্ষণের জন্য লাঠিচার্জের ঘটনাও ঘটে বলে জানা যায়। পুরো এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা