নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - রাত পোহালেই অসমে বিধানসভা নির্বাচন। তার ঠিক কয়েকঘণ্টা আগে বিরাট রদবদল। দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে দল ছাড়লেন কংগ্রেস প্রার্থী সুরেন দাইমারি। ভোটের ঠিক মুখে। এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অসমের রাজনৈতিক মহলে। ভোটের আগের দিন এই ভাঙনের সুযোগ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করছে বিরোধী দলগুলি।
বিদায়বেলায় দলকে তোপ দেগে সুরেন বলেছেন , "কংগ্রেস আমার পিঠে ছুরি মেরেছে। ঠকিয়েছে আমাকে। টিকিট দেওয়ার পরে ওরা আমার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেনি। আমি বারবার নেতাদের ফোন করেছি, কিন্তু কেউই সাড়া দেননি। দল বা দলের নেতা-কারোর তরফ থেকেই উত্তর আসেনি। ভোটের জন্য আমার কোনো প্রচারই হয়নি। দলের তরফে কোনো সাহায্যই পাইনি।"
অসম কংগ্রেসে বহুদিন ধরেই ভাঙন চলছে। এর আগে দলের প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন বরা বিজেপিতে যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা ভোটে লড়ছেনও। এহেন পরিস্থিতিতে বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে , অসমে হারের গন্ধ ইতিমধ্যেই পেয়ে গেছে কংগ্রেস। সেই কারণেই প্রার্থীদের কোনো সমর্থন করছেনা তারা। আগেভাগেই ভোটের হাওয়া বুঝে গেছে বলে দাবি বিজেপির।
চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য
বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ
টাইম বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষতার অভিযোগ, জইশের নেটওয়ার্ক নিয়ে তদন্তে এটিএস
সময়মতো চিকিৎসা না মেলায় প্রাণহানির অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের
মন্দিরে যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে হত্যার অভিযোগ
পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন মাইলফলক ভারতের, জিন্দে বিপুল অঙ্কের উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
শূন্য কার্বন নির্গমনে জোর দিলেন ভারতীয় রেল
ক্ষমতা হারিয়েই সুর নরম ডিএমকে প্রধানের, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ার স্পষ্ট ইঙ্গিত
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে অবশেষে প্রথমবার প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় সরকার
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের