নিজস্ব প্রতিনিধি, পাটনা - যত বিধানসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে, তত বিহারে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রবিবার বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী সভায় যোগ দেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, “ভোটের জন্য প্রতিশ্রুতি দেন, তারপর ভ্যানিশ হয়ে যান মোদি।“
রাহুল গান্ধী বলেন, “নরেন্দ্র মোদি ভাষণ দেন, আসেন এবং প্রতিশ্রুতি দেন। ভোটের দিন পর্যন্ত বলতে থাকেন, মানুষ যা চান তিনি সেটাই করবেন। কিন্তু ভোটের পরে উনি বিহারেও আসবেন না। আপনাদের কথাও শুনবেন না। আমি তাই বলি, যা করতে চান এখনই করে ফেলুন। উনি ভোটের জন্য যা খুশি করতে পারেন। ওঁকে যোগাসন করতে বলুন। উনি আসন করে দেখিয়ে দেবেন। কিন্তু ভোটের শেষে নাচগান যা করার করবেন আদানি ও আম্বানি। পুরো ব্যাপারটা আসলে নাটক।“
তিনি আরও বলেন, “৫৬ ইঞ্চি বুকের দাবিদার মোদি ট্রাম্পকে ভয় পান। উনি প্রধানমন্ত্রী মোদিকে অপারেশন সিঁদুর বন্ধ করতে বলতেই তিনি দু’দিনের মধ্যেই তা করে ফেলেছিলেন। সত্যিটা হল, তিনি কেবল ট্রাম্পকে ভয় পান না। বরং আদানি ও আম্বানির রিমোট কন্ট্রোল হয়ে তিনি কাজ করেন।“
উল্লেখ্য, ২৪৩ টি আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা