নিজস্ব প্রতিনিধি, আইজল - শনিবার ভারতের রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে মিজোরাম। ৫১.৩৮ কিলোমিটারের বৈরবী-সাইরাং রেললাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি রাজধানী এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের উদ্বোধন করেছেন তিনি। এরপরই বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী।
এদিন বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে আমাদের দেশের কিছু রাজনৈতিকদল শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। তাঁর সেইসব জায়গাতেই রাজনীতি করেছে যেখানে তাদের ভোট এবং আসন বেশি ছিল। এই বিরূপ মনোভাবের কারনে মিজোরাম সহ সম্পূর্ণ উত্তর-পূর্ব ভারতকে ভুগতে হয়েছে।“
মোদি আরও বলেন, “আমরা আলাদা পন্থায় বিশ্বাসী। যারা আগে অবহেলিত ছিল তারাই এখন সামনের সারিতে রয়েছে। যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তারাই এখন মূলধারায় যুক্ত হয়েছে।“ উল্লেখ্য, ২০০৮ সালে বৈরবী-সাইরাং রেললাইনে অনুমোদন দিয়েছিল তৎকালীন কেন্দ্র সরকার। ২০১৪ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় মোদি সরকারের হাত ধরে। পার্বত্য অঞ্চল, গভীর গিরিখাত সহ প্রাকৃতিক বাধা পেরিয়ে প্রায় এক দশক ধরে কাজের সুফল মিলল এবার। বৈরবী-সাইরাং রেললাইনের উদ্বোধন করে ফেললেন মোদি। সাইরাং (আইজল)-দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল) রাজধানী এক্সপ্রেস, সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেস ও সাইরাং-কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন করেছেন তিনি।
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, বৈরবী-সাইরাং রেললাইনের মধ্যে রয়েছে মোট ৪৫ টি টানেল। টানেলের দৈর্ঘ্য ১.৩৭ কিলোমিটার। ব্রিজের সংখ্যা ১৪৩ টি। সাইরাংয়ের ক্রুং ব্রিজের উচ্চতা ১১৪ মিটারের। ব্রিজের দৈর্ঘ্য ১.৩ কিলোমিটার। এতদিন ট্রেন চলাচল করত আসাম-মিজোরাম সীমান্তের বৈরবী পর্যন্ত। এবার ট্রেন চলাচল করবে মিজোরামের রাজধানী আইজলেও।
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করবেন বিদ্রোহী শিবির
প্রায় আধ ঘন্টা দুজনের বৈঠক হয় বলে খবর
সীমান্তে কড়া পাহারা, বিএসএফের গুলিতে নিহত পাচারকারী
৩০ জুন দায়িত্ব নিচ্ছেন নতুন সেনাপ্রধান! চিনা আগ্রাসন মোকাবিলায় ধীরজ শেঠের ওপর ভরসা দিল্লির
যোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ৫ বায়ুসেনা সদস্য
পরীক্ষার আগে বড় চমক! নিট পরীক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়াল এনটিএ
শনিবার ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...