নিজস্ব প্রতিনিধি , ত্রিপুরা - ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকস্তব্ধ অসম। রাজ্যের হোজাই জেলায় শনিবার ভোরে রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে হাতির পালের সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত আটটি হাতি। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছে একটি হাতির শাবক। ট্রেন ও হাতির সংঘর্ষে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল।
শনিবার ভোরে সাইরাং–নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে হোজাই জেলার একটি এলাকায় আচমকাই হাতির পালের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ টি হাতির। গুরুতর আহত হয় একটি হাতির শাবক। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ের উদ্ধারকারী দল সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
আহত একটি শাবককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। লাইনচ্যুতির কারণে অসম সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেনচালক দূর থেকে হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...