নিজস্ব প্রতিনিধি, ইম্ফল - চলতি মাসে মিজোরাম সফরে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর মণিপুর সফর নিয়ে জল্পনা তুঙ্গে। এই আবহে আবার ভিভিআইপি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মণিপুর। যদিও এখনও পর্যন্ত মোদির মণিপুর সফরের প্রসঙ্গে মুখে কুলুপ প্রধানমন্ত্রীর কার্যালয়।
মঙ্গলবার এক সরকারি আধিকারিক জানান, দিন দুয়েক আগে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মণিপুরের মুখ্যসচিব পুনিত গোয়েল। ইম্ফলের কাংলা, চুরাচাঁদপুরে কর্মসূচির প্রস্তুতি চলছে। সেই কর্মসূচির নিরাপত্তা জোরদার করার বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। এরপরই মোদির মণিপুর সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। ইম্ফল এবং চুরাচাঁদপুর জেলায় যাওয়ার কথা রয়েছে তাঁর। বাস্তুহারা মানুষদের সঙ্গেও কথা বলতে পারেন মোদি। আগামী ১২-১৪ সেপ্টেম্বর আসন্ন মিজোরাম এবং অসম সফর সূচির সময়েই মণিপুর যাওয়ার সম্ভাবনা প্রবল।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মণিপুর। ছাদ হারিয়ে ত্রাণ শিবিরে বসবাস করছেন ৬০,০০০ এরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে কয়েক শো মানুষের। পরিস্থিতি সামাল দিতে না পেরে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করেন এন বিরেন সিং। তবে মণিপুরের এমন অবস্থাতেও, সে রাজ্য নিয়ে তেমন মন্তব্য করতে শোনা যায়নি মোদিকে। উত্তর-পূর্বের এই রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। এবার হয়তো দেখা যাবে তাঁকে।
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের