নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার হয়ে খেলতে গিয়ে নিয়ম ভাঙার অভিযোগে ফের বিতর্কে সিএবি। কয়েকজন ক্রিকেটারের নথি ও পরিচয় সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সেই অভিযোগ ঘিরে নতুন করে সরগরম রাজ্যের ক্রিকেটমহল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।
বিষয়টি সামনে আসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কাছে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা পড়ার পর। অভিযোগকারী শান্তনুর দাবি, ভিনরাজ্যের কয়েকজন ক্রিকেটারকে বেআইনিভাবে বাংলার হয়ে খেলার সুযোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁদের নথিভুক্ত করতে ভুয়ো তথ্য এবং জাল নথি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। অভিযোগপত্রে ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশের মোট ৬ জন ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের রেজিস্ট্রেশন নম্বরও দেওয়া হয়েছে বলে দাবি।
অভিযোগকারীর বক্তব্য, সন্দেহজনক আবাসিক প্রমাণপত্র ও ভুয়ো ঠিকানার ভিত্তিতে তাঁদের নথিভুক্ত করা হয়েছে। পরে ওই ক্রিকেটারদের সিএবি পরিচালিত বিভিন্ন প্রতিযোগিতায় খেলানো হয়েছে বলেও অভিযোগ। এই অভিযোগে 'এ অ্যান্ড এস ক্রিকেট' অ্যাকাডেমির নামও উঠে এসেছে। শান্তনুর দাবি, ওই অ্যাকাডেমির মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি হয়েছে। তাঁর অভিযোগ, সিএবি-র ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দেবীপ্রসন্ন পাড়ি ওই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। তাঁর অ্যাকাডেমি এবং সহযোগী ক্লাবগুলির মাধ্যমে একাধিক ক্রিকেটারকে নিয়ম বহির্ভূতভাবে সিএবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ।
শান্তনুর আরও দাবি, এই অভিযোগ নতুন নয়। গত দু'বছর ধরে তিনি বিষয়টি নিয়ে সিএবি, বিসিসিআইয়ের সচিব ও কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকের কাছেও অভিযোগ জানানো হয়েছে। প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছেন বলে দাবি তাঁর। কিন্তু এতদিনেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। ক্রীড়ামন্ত্রীকে পাঠানো অভিযোগপত্রে আরও কয়েকটি গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিষয়টি শুধুমাত্র ক্রিকেট সংক্রান্ত অনিয়ম নয়। ভুয়ো পরিচয় ব্যবহার, জাল নথি তৈরির অভিযোগও রয়েছে।
অভিযোগকারীর মতে, এই ধরনের নথি ভবিষ্যতে আরও বড় অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। তাই বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগপত্রে ৩টি বিষয়ে তদন্তের আবেদন জানানো হয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট ক্রিকেটারদের বয়স ও আবাসিক সংক্রান্ত নথির সত্যতা যাচাই করতে হবে। দ্বিতীয়ত, দেবীপ্রসন্ন পাড়ি ও অন্য অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে হবে। তৃতীয়ত, অভিযোগ পাওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও সিএবি কর্তাদের ভূমিকা পর্যালোচনা করার দাবি জানানো হয়েছে।
সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দেবীপ্রসন্ন পাড়ি বলেন, 'এই অভিযোগের পিছনে ব্যক্তিগত আক্রোশ রয়েছে। অভিযোগকারীর ছেলে আমার অ্যাকাডেমিতে অনুশীলন করত। কিন্তু সে একেবারেই শৃঙ্খলাপরায়ণ ছিল না। তাই ওকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। এমনকি টাকা ফেরতও দেওয়া হয়েছিল। সেই কারণেই এখন এসব অভিযোগ তোলা হচ্ছে'।
এর পাল্টা জবাবে অভিযোগকারী শান্তনুর বক্তব্য, 'যদি আমার ছেলে এতটাই অযোগ্য বা বিশৃঙ্খল হয়, তাহলে ওকে দলে নেওয়া হয়েছিল কেন? ওর রেজিস্ট্রেশন করানো হয়েছিল কেন? জার্সি দেওয়া হয়েছিল কেন? আমার প্রশ্ন, ভিনরাজ্যের ক্রিকেটারদের কীভাবে রেজিস্ট্রেশন করানো হল?'।
এদিকে দেবীপ্রসন্নর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগও উঠেছে। অভিযোগকারীর দাবি, সিএবি-র গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি একটি ক্রিকেট অ্যাকাডেমি পরিচালনা করছেন। পাশাপাশি বিভিন্ন ক্লাবের সঙ্গেও যুক্ত রয়েছেন। যদিও এই অভিযোগও খারিজ করেছেন দেবীপ্রসন্ন। তাঁর কথায়, 'অ্যাকাডেমি আমার নামে নয়। তবে আমিই সেটি চালাই। ক্রিকেটের উন্নতির জন্যই কাজ করি। ক্রিকেট আমার রোজগারের জায়গা নয়। ১০ বছর ধরে ময়দানে রয়েছি। আগে কখনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। এখন মনে হচ্ছে, সিএবিতে এসে ভুল করেছি'।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের