নিজস্ব প্রতিনিধি , হরিয়ানা - অন্য জাতের মেয়ের সঙ্গে প্রেম। মাকে বলার পর বিষয়টি মানতে পারেননি তিনি। ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলেও ছেলের রাগ কমেনি। এরপরেই মাকে খুন করেন ছেলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানায়। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে এই নারকীয় ঘটনাটি।
সূত্রের খবর , ঘটনাটি গত বছর ২৪শে ডিসেম্বরের। পরেরদিন সকালে জানা যায় মৃত্যু হয়েছে শ্যামপুর গ্রামের পঞ্চায়েত প্রধানের স্ত্রী বলজিন্দর কৌরের। ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চের হাতে। বিভিন্ন তথ্য-প্রমাণ, মোবাইলের টাওয়ার সহ ফোন রেকর্ড ঘেঁটে জানা যায় খুন করেছেন পঞ্চায়েত প্রধানের ছেলে গোমিত রাঠি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে , অন্য মেয়ের সঙ্গে প্রেমের কথা পরিবারে জানাজানি হতেই মেনে নিতে পারেননি বলজিন্দর। স্টুডেন্ট ভিসা নিয়ে পাঠিয়ে দেওয়া হয় বিদেশে। সেখানে পড়াশুনার পাশাপাশি কাজও করতেন তিনি। তবে মনের মধ্যে রাগ পুষে রেখেছিলেন। পড়াশোনা , কাজের পাশাপাশি মায়ের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করেছিলেন তিনি।
এরপর ১৮ই ডিসেম্বর চুপিসারে দেশে ফিরে ৬ দিন পর নিজের বাড়ির গোয়ালে লুকিয়ে ছিলেন তিনি। সুযোগ বুঝে মাকে মারধরের পর হত্যা করা হয়। দুর্ঘটনা প্রমাণ করতে এরপর জলের ট্যাংকে ফেলে দেওয়া হয় মৃতদেহ। গোটা ঘটনায় তার সঙ্গ দেন তার বন্ধু পঙ্কজ। তিনিই একমাত্র গোমিতের বাড়ি ফেরার কথা জানতেন। পুলিশের তরফে বিশেষ দল গঠন করে গোমিতকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বাড়ি থেকে। সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে কঠিন শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...