নিজস্ব প্রতিনিধি , লাহোর - পাকিস্তানের ক্রীড়াক্ষেত্র নিয়ে আর বলার ভাষা থাকছে না। যতই দিন যাচ্ছে যেন অবনতি হচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে মিথ্যে কথা বলেন ঊর্ধ্বতন কর্তারা। হোটেল না পেয়ে রাস্তায় ঘুরতে হয়েছে , এমনকি রেস্তোরাঁয় বাসন অবধি মাজতে হয়েছে আন্তর্জাতিক হকি খেলোয়াড়দের। ঘটনা প্রকাশ্যে আসতেই পাকিস্তান ক্রীড়া সংস্থার বিরুদ্ধে শুরু হয়েছে ধিক্কার ধ্বনি। ঘটনা প্রকাশ্যে এনেছেন পাকিস্তান অধিনায়ক ইমাদ বাট। এরপর রীতিমতো হইচই পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।
এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নেমে আয়োজক দেশের কাছে হেরেও যায় পাক বাহিনী। এরপর অস্বস্তিকর ঘটনার সাক্ষী থেকেছে পাকিস্তান হকি দল। পাকিস্তান হকি ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যানসেল করে দেওয়ায় ১২ থেকে ১৫ ঘণ্টা অসহায়ের মত রাস্তায় ঘুরতে হয়েছে খেলোয়াড়দের। ঘটনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ঘটনা প্রসঙ্গে পাকিস্তানের জাতীয় দলের অধিনায়ক বলেন, "অস্ট্রেলিয়া সফরের কথা বলতে গেলে ফ্লাইট ও হোটেল ব্যবস্থা দিয়ে শুরু করব। সিডনিতে নামার পর অপেরা স্ট্রিটের কাছে ১২ থেকে ১৫ ঘণ্টা ধরে অসহায় মানুষের মতো ঘুরে বেড়াতে হয়েছিল। কেউ আমাদের দিকে ফিরেও তাকায়নি। হোটেল ছিল না। সময়মতো খাবারও দেওয়া হয়নি। এমনকী আমাদের রান্নাঘর পরিষ্কার করতে হয়। বাসন মাজনও হয়। সিডনি থেকে হোবার্টে উড়ে গিয়েছিলাম আমরা।"
ইমাদ বাট আরও বলেন , "প্রথমেই স্পষ্ট করে বলি, পাকিস্তানে যা খবর পৌঁছেছে তা সম্পূর্ণ সত্য। দলের পক্ষ থেকে যে ভিডিওগুলি পাঠানো হয়েছিল, সেসব সত্য। সেই ভিডিও ভারতে পৌঁছেছে বলে আমাদের টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল। তবে এটা আমাদের দেশের বিষয়। দেশের মানহানি করা উচিত নয়। তাই আমি একটি ভিডিও তৈরি করে বলেছিলাম যে, সবকিছু ঠিক আছে। দলের সঙ্গে কোনও অবিচার হচ্ছে না। কিন্তু বাস্তব ছিল ভিন্ন। যে খবর বা ভিডিও উঠে এসেছে, সব কিছু সত্য ছিল।"
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের