নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বোল্ড ভিডিও নিয়ে নতুন করে চর্চার মুখে অভিনেত্রী পায়েল সরকার। খোলামেলা পোশাক, ভেজা লুক, আত্মবিশ্বাসী মেজাজে ক্যামেরার সামনে পোজ দিতেই মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। এরপরই শুরু নেটিজেনদের একাংশের কটাক্ষ। কারও মতে তিনি “অ্যান্টি”, আবার কেউ লিখেছেন “বয়স হয়ে গেছে, আর মানায় না।” কেউ তো তুলনা টেনে মন্তব্য করেন, “কলকাতার রাখি সাওয়ান্ত !”

তবে এসব ট্রোলিংকে গুরুত্ব না দিয়ে নায়িকা নীরবতাকেই বেছে নিয়েছেন। বড় পর্দায় তাঁকে আগের মতো নিয়মিত না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি যথেষ্ট লক্ষণীয়। ‘আই লাভ ইউ’, ‘বোঝে না সে বোঝে না’, ‘লে ছক্কা’ - একের পর এক হিট সিনেমার করে একসময় বড়পর্দায় অনুরাগীদের মন জয় করেছিল।

ইন্ডাস্ট্রিতে একসময় নিজের জায়গা পাকা করেছিলেন পায়েল। দেব, আবির, পরমব্রত, অঙ্কুশ, সোহম - সকলের সঙ্গেই কাজ করেছিলেন অভিনেত্রী । সম্প্রতি এক পডকাস্টে কাস্টিং কাউচ নিয়ে তাঁর খোলামেলা বক্তব্যেও তিনি এসেছিলেন খবরের শিরোনামে।

ব্যক্তিগত জীবনেও বহু আলোচনা তাঁকে ঘিরে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর আরেকবার প্রেমে সৌভাগ্য পাননি তিনি। বর্তমানে সিঙ্গল পায়েল নতুন কাজের প্রস্তুতি আর সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি নিয়েই ব্যস্ত।

শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের