নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শুভমন গিল। বাড়তি ঝুঁকি না নিয়ে তাকে চিকিৎসার অধীনে থাকতে বলা হয়েছে। এবার ধাক্কা প্রোটিয়া শিবিরে। গুয়াহাটি টেস্ট থেকে এবার ছিটকে গেলেন রাবাডা। ম্যাচের একদিন আগেই ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। শনিবার থেকে গুয়াহাটিতে শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট সিরিজ।
কলকাতার অনুশীলনে পাঁজরে যে চোট পেয়েছিলেন তা এখনও সারেনি। পরবর্ত হিসেবে লুঙ্গি এনগিডিকে খেলাতে পারেন বাভুমা। এই ইঙ্গিতও দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। তিনি বলেছেন , " লুঙ্গিকে খেলানোর ইচ্ছা অবশ্যই রয়েছে। তাই ওকে ডাকা হয়েছে। ও নতুন বলকে কথা বলাতে পারে। যদি সকালের দিকে পিচের সাহায্য পায় তা হলে নিঃসন্দেহে ও আমাদের প্রধান অস্ত্র হবে। তবে সকালেই সিদ্ধান্ত নিতে চাই।"
গুয়াহাটির পিচ দেখে বাভুমা জানিয়েছেন , "পিচ অনেক তাজা লাগছে। কলকাতার তুলনায় এই পিচে অনেক বেশি ধারাবাহিকতা দেখা যাবে। পুরোপুরি উপমহাদেশীয় পিচ। প্রথম দু’দিন ব্যাট করা যাবে। তার পরে স্পিনারদের ঘূর্ণি দেখা যাবে। প্রথম টেস্টের মতই শুরু করতে চাই। দলের সবাই অনেক স্বতস্ফূর্ত মেজাজে রয়েছে। নিশ্চিতভাবেই উত্তেজক টেস্ট হতে চলেছে।"
উল্লেখ্য , গুয়াহাটিতে প্রথমবার টেস্ট ক্রিকেটে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ম্যাচে ইডেনে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে জয় পেলে ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতবে দক্ষিণ আফ্রিকা।
লর্ডসেই শেষ? রোহিতকে নিয়ে জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের আগে আলাদা অনুশীলনে ইয়ামাল ও পোরো
ফিটনেস নিয়ে প্রশ্ন ভারতীয় শিবিরে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হলেও সতর্কবার্তা পেলেন হর্ষিত রানা
মেসির কোলে ইয়ামাল! বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাল ১৮ বছরের পুরনো ফ্রেম
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, জয়ের পর প্রয়াত দিয়েগো মারাদোনার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি
ওদের মাঠেই ম্যাচ ঘুরিয়ে জয়! ইংল্যান্ড বধের পর সাফল্যের মন্ত্র জানালেন মেসি
সেমিফাইনাল চালানোর যোগ্যতাই ছিল? হারতেই রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশঁ
আসল দিনে নিখোঁজ এমবাপে! বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর কাঠগড়ায় তারকা ফরোয়ার্ড
ফরাসি বিপ্লব নয়, বাস্তিল দিবসে বাজিমাত স্প্যানিশ আর্মাডার
বিশ্বকাপ চলাকালীন নবজাতকদের নাম ফুটবল তারকাদের নামে, পেরুতে সবচেয়ে জনপ্রিয় নেইমার
ইংল্যান্ড সিরিজের পর সহকারী কোচের পদ ছাড়তে পারেন রায়ান টেন দুশখাতে
সেমিফাইনালে ঐতিহাসিক নীল জার্সি পরবে মেসিরা, ১৯৮৬ সালের সুখস্মৃতি ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ আর্জেন্টিনার
শ্রেয়সের অধীনে টানা ব্যর্থতা! বিপর্যয় রুখতে কি ফেরানো হচ্ছে সূর্যকুমারকে?
যস্তিকা-ক্রান্তি-স্নেহর দাপটে বিধ্বস্ত ইংল্যান্ড, ঐতিহাসিক জয়ের সাক্ষী শচীনও
বিয়ের দু’বছরের মধ্যেই আলাদা থাকার সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে নতুন বিতর্ক
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...