নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় ভূখণ্ডে আওয়ামি লিগের বাংলাদেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছিল বাংলাদেশের বিদেশমন্ত্রক। তবে সেই অভিযোগের তীব্র পালটা দিল ভারত। ভারত স্পষ্ট জানিয়ে দিল, তাদের মাটি থেকে অন্য কোনও দেশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালানোর অনুমতি দেওয়া হয় না।
সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশের ইউনুস সরকার দাবি করেছিল, দিল্লি ও কলকাতায় আওয়ামি লিগ নেতৃত্ব দলীয় দফতর খুলেছে ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। এমনকি গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে আওয়ামি লিগ প্রচার চালায় এবং সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিলি করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ, এভাবে ভারতীয় ভূখণ্ড থেকেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। যেখানে স্পষ্ট বলা হয়, 'ভারতের মাটি ব্যবহার করে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র মোটেই বরদাস্ত করা হয় না। ভারতে আওয়ামী লিগের সদস্যদের বাংলাদেশ-বিরোধী কোনও কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনও পদক্ষেপের কথা ভারত সরকার অবগত নয়।'
একইসঙ্গে বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল বলেন, ' বাংলাদেশে যত দ্রুত সম্ভব মুক্ত, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া দরকার, যাতে জনগণের প্রকৃত ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হয়।'
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের