নিজস্ব প্রতিনিধি, বেলজিয়াম - ভারতের আবেদনে সবুজ সংকেত দিল বেলজিয়ামের আদালত। ভারতে আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে প্রত্যর্পণের অনুমতি দেওয়া হয়েছে। বড়সড় বিপাকে পড়লেন পিএনবি-র ঋণখেলাপি, পলাতক হিরে ব্যবসায়ী।
একাধিকবার অসুস্থতার কথা জানিয়ে আদালতে জামিনের আবেদন করেন মেহুল চোকসি। তবে মেলেনি জামিন। বেলজিয়ামের আদালত জানিয়েছে, ভারতের তরফ থেকে আসা প্রত্যর্পণের আর্জি বৈধ। ভারতের হাতে তুলে দিতে হবে মেহুল চোকসিকে। যদিও বেলজিয়ামের আইন অনুযায়ী, আইনি সহায়তা পাবেন মেহুল চোকসি। যদি তিনি চান তাহলে ১৫ দিনের মধ্যে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সেখানকার সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারবেন।
মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে পিএনবি থেকে ১৩ হাজার কোটি টাকা তছরূপের। এই মামলার তদন্তের দায়িত্ব পায় সিবিআই। ২০১৮ সালে দেশ ছেড়ে পালান সস্ত্রীক মেহুল চোকসি। প্রথমে গা ঢাকা দিয়েছিলেন দ্বীপদেশ অ্যান্টিগায়। ২০২৪ সালে সিবিআই জানতে পারে, বেলজিয়ামে গা ঢাকা দিয়েছেন গুজরাতের বছর পঁয়ষট্টির হিরে ব্যবসায়ী। এরপর থেকে বেলজিয়াম সরকারের কাছে তাঁর প্রত্যর্পণের আর্জি জানায় ভারত। অবশেষে প্রত্যর্পণের অনুমতি দিল।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের