নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় নাট্যচর্চার এক স্বর্ণযুগের অবসান ঘটল কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বিজয়া মেহতার প্রয়াণে। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ভোগেন। তাঁর প্রয়াণে নাট্যচর্চা ও সমান্তরাল সিনেমার এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ষাটের দশকে মারাঠি নাট্য আন্দোলনের অন্যতম প্রধান মুখ হলেন বিজয়া মেহতা। তাঁর উদ্যোগেই গড়ে ওঠে বিখ্যাত নাট্যদল ‘রঙ্গায়ন’। বিজয় তেণ্ডুলকর, অরবিন্দ দেশপাণ্ডে, শ্রীরাম লাগুর মতো বিশিষ্ট নাট্যব্যক্তিত্বের সঙ্গে কাজ করেছেন তিনি। নিজের অবদান ও প্রতিভার মাধ্যমে তিনি মহারাষ্ট্রের নাট্যচর্চাকে নতুন উচ্চতায় পৌঁছে দেন। তাঁর পরিচালনা ও ভাবনা বহু শিল্পীর কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে।
মঞ্চের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও সমান দক্ষতার পরিচয় দেন বিজয়া মেহতা। ‘রাও সাহেব’ ও ‘পেস্টনজি’ সিনেমার জন্য তিনি বিশেষ প্রশংসা পান। ভারতীয় সমান্তরাল সিনেমায় এই সিনেমা দুটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। অভিনেত্রী হিসেবেও তিনি সাফল্য পেয়েছিলেন। ১৯৮৪ সালের ‘পার্টি’ ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে বিশেষ জায়গা করে রেখেছে।

বিজয়া মেহতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। অভিনেতা অনুপম খেরও গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ‘রাও সাহেব’ ও ‘পেস্টনজি’ সিনেমাতে বিজয়া মেহতার সঙ্গে কাজ করা তাঁর জীবনের বড় প্রাপ্তি। প্রতিটি মহড়ায় তিনি অভিনয়ের নতুন দিক শিখিয়েছেন। তাঁর মৃত্যু ভারতীয় নাটক ও সিনেমা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের