নিজস্ব প্রতিনিধি, কলম্বো – ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যাট বিকৃতির অভিযোগ তুললেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। ভারতীয় ক্রিকেটারদের বড় শট খেলার দক্ষতা নিয়ে পরোক্ষ ভাবে প্রশ্ন তোলেন তিনি। যা নিয়ে চরম বিতর্কে জড়িয়েছেন। বিতর্কের মাঝে আবার পালটি খেলেন শ্রীলঙ্কার ৩৪ বছর বয়সি ক্রিকেটার।
ভানুকা রাজাপক্ষ দাবি করেন, “আমরা যে ব্যাট নিয়ে মাঠে নামি, ভারতীয়রা তার থেকে অনেক ভালো ব্যাট ব্যবহার করে। আমার তো মনে হয়, যেন ব্যাটে একটা রবারের স্তর লাগানো আছে। আমি জানি না সেটা কীভাবে সম্ভব? অন্য প্লেয়াররা জানে যে, এই ব্যাট আর কেউ কিনতে পারবে না।“ এককথায়, ভারতের বিরুদ্ধে ‘ব্যাট ট্যাম্পারিং’-এর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ক্রিকেটার। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, ভানুকা রাজাপক্ষের এই ধরণের বক্তব্যের কোনও ভিত্তি নেই।
বিতর্কের মাঝে সাফাই দিয়ে ভানুকা রাজাপক্ষ বলেন, “আমার সাম্প্রতিক সাক্ষাৎকারে একটি অংশের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি আসলে ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করতে চেয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম, ভারতীয় ক্রিকেট কতটা উন্নত। ওদের পরিকাঠামো, সিস্টেম ও সরঞ্জাম কত আধুনিক। যাঁরা ব্যাট তৈরি করেন, তাঁরা বিশ্বের সেরা। বিষয়টা পরিষ্কার করে দিতেই এই ব্যাখ্যা। ভারতীয় ক্রিকেটের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। ওঁদের অসম্মান করার কোনও লক্ষ্য আমার ছিল না।“
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের