নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি এখনও হয়নি। বার বার সতর্ক করার পরও রাশিয়ার থেকে ভারতের তেল কেনা একেবারেই ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। কিন্তু ফোন ধরেননি মোদি। মার্কিন অভিযোগ ‘অসত্য’ বলে দাবি করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
এদিন সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দু’দেশের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তারপর থেকে উভয় পক্ষ একাধিকবার আলোচনার টেবিলে বসেছে। পারস্পরিক উপকারী গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা। দুই দেশ বাণিজ্যচুক্তির খুব কাছাকাছি। মার্কিন বিদেশ সচিব যে মন্তব্যগুলি করেছেন, সেগুলি অসত্য। ভিত্তিহীন। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই এমন একটি চুক্তি হোক যেখানে দুই দেশেরই উপকার হবে।”
এক পডকাস্টে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক দাবি করেন, দুই দেশের বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু চুক্তিতে সিলমোহর হিসাবে দরকার ছিল একটিমাত্র বিষয় - মোদিকে ফোন করতে হবে। ট্রাম্পের কাছে প্রধানমন্ত্রীর ফোন গেলে তারপরেই চুক্তি চূড়ান্ত হবে-এমন শর্ত রাখা হয়েছিল। তবে এই শর্ত মানতে চাননি ভারতীয় আধিকারিকরা। শেষ পর্যন্ত মোদির ফোন পাননি ট্রাম্প। সেই জন্য ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি সই হয়নি।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন