নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরমে হালকা আর সুস্বাদু কিছু চাইলে স্টিমড এগ কারি হতে পারে আপনার জন্য একটি দারুণ পছন্দ। কম তেল আর ভাপা ডিমের নরম টেক্সচার পদটিকে করে তোলে আলাদা আর স্বাস্থ্যকর। ঘরোয়া উপকরণেই খুব সহজে তৈরি করা যায় এই ইউনিক রেসিপিটি।
উপকরণ - ডিম ৪টি, টক দই ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, তেজপাতা ১টি, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, কাঁচা লঙ্কা চেরা ২টি।
রন্ধন প্রণালী - প্রথমে একটি বাটিতে ডিম, দই, সামান্য লবণ আর অল্প হলুদ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার একটি পাত্রের ভেতরে ভালোভাবে অল্প করে সরষের তেল মাখিয়ে নেবেন। তারপর ওই পাত্রে ডিমের মিশ্রণটি ঢেলে স্টিমারে বা প্রেসার কুকারে (সিটি ছাড়া) ১০ থেকে ১২ মিনিট ভাপিয়ে নিন। তারপর নামিয়ে ডিমের ভাপাটা জমে গেলে ঠান্ডা করে কিউব আকারে কেটে রাখুন।
এরপর কড়াইতে সরষের তেল গরম করে তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভাজা হলে আদা-রসুন বাটা দিয়ে কষে নিন। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিন। দেখবেন কোনো কাঁচা মশলার গন্ধ যেন না আসে।
এবারে মশলা থেকে তেল ছাড়লে জল দিয়ে তা ফুটতে দিন। ফুটে উঠলে ভাপা ডিমের টুকরোগুলো দিয়ে দিন। তারপর ডিমের সঙ্গে মশলা মিশিয়ে নিয়ে ৫-৭ মিনিট ঢেকে রান্না করুন।শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। তারপর একেবারে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন হালকা আর সুস্বাদু স্টিমড এগ কারি।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের