নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকাল হোক বা বিকেল প্রতিদিন একই ধরনের জলখাবার খেতে অনেকেরই একঘেয়ে লাগে। তাই একরকমের তালিকায় অনায়াসেই জায়গা করে নিতে পারে এই ক্রিস্পি পনির ব্রেড পিজা রোল। বাইরে মুচমুচে আর ভেতরে নরম চিজ, পনির আর সবজির দারুণ মেলবন্ধন এই পদকে করে তোলে আরও আকর্ষণীয়। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এই সুস্বাদু রেসিপি।
উপকরণ - ব্রেড স্লাইস ৮টি, পনির (ছোট কিউব) ২০০ গ্রাম, মোজারেলা চিজ পরিমাণমতো, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, সুইট কর্ন, পিজা সস ৪ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, অরিগ্যানো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, লবণ স্বাদমতো, মাখন
রন্ধন প্রণালী - প্রথমে একটি পাত্রে পনির কিউব, গ্রেট করা মোজারেলা চিজ নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। তারপর সেটির মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, সুইট কর্ন, পিজা সস দিয়ে পুরোটা মাখিয়ে নেবেন। এবারে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ একসঙ্গে ভালোভাবে মেখে পুর তৈরি করে নেবেন।
এরপর ব্রেড স্লাইসের চারপাশ কেটে বেলনের অব হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে পাতলা করে নিন। প্রতিটি ব্রেডের মাঝখানে পরিমাণমতো পুর দিয়ে শক্ত করে রোল বানিয়ে নিন। যাতে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে না আসে। তারপর একটি নন স্টিক প্যানে মাখন গরম করে নিন।
এবারে রোলগুলো মাঝারি আঁচে চারদিক সমানভাবে সোনালি আর মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। আপনি চাইলে এয়ার ফ্রায়ারেও ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৮ - ১০ মিনিট রান্না করতে পারেন। অতিথি আপ্যায়ন, টিফিন বা বিকেলের জলখাবারে এই ক্রিস্পি পনির ব্রেড পিজা রোল সহজেই হয়ে উঠতে পারে আপনাদের প্রিয় পদ।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের