নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃষ্টির দিনে গরম চায়ের কাপ হাতে থাকলে মুখরোচক স্ন্যাকস খেতে ইচ্ছে তো করেই। প্রতিদিন একই ধরনের পকোড়া বা চপের বদলে এবার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন কিমা ব্রেড রোল। বাইরে মুচমুচে, ভেতরে নরম এই পদ বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। অল্প সময়ে সহজ উপায়ে তৈরি হওয়ায় সন্ধ্যার জলখাবারের জন্য এটি হতে পারে দারুণ পছন্দ।
উপকরণ - ব্রেড স্লাইস ৮টি, চিকেন কিমা ৩০০ গ্রাম, ১টি পেঁয়াজ কুচি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচালঙ্কা কুচি ২টি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, লঙ্কার গুঁড়ো আধ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, লবণ স্বাদমতো, ব্রেড ক্রাম্বস ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, সাদা তেল
রন্ধন প্রণালি - প্রথমে কড়াইয়ে সামান্য সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা - রসুন বাটা, কাঁচালঙ্কা হালকা ভেজে নিন। এবার চিকেন কিমা, লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে রান্না করুন। খেয়াল রাখতে হবে যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে আর শেষে ধনেপাতা মিশিয়ে ঠান্ডা হতে দিন।
এরপর ব্রেডের চারপাশ কেটে হালকা জল দিয়ে নরম করুন। ব্রেডের মাঝখানে চিকেন কিমার পুর পরিমাণ মতো দিয়ে দিন। তারপর ব্রেডটা শক্ত করে রোল আকারে বানিয়ে নিন। তারপর ময়দা জলের পাতলা মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন।
এবারে কড়াইয়ে তেল গরম হলে মাঝারি আঁচে রোলগুলি সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর তেল ঝরিয়ে নিয়ে রোল গুলো তুলে নেবেন। এই রোলটি টমেটো সস, পুদিনা চাটনি বা গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন। বৃষ্টির সন্ধ্যায় এই চিকেন কিমা ব্রেড রোল আপনার পরিবারের সবার মন জিতে নিতে পারে।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের