6a686e1b3a225_WhatsApp Image 2026-07-28 at 12.53.10
জুলাই ২৮, ২০২৬ দুপুর ০২:৪৬ IST

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রোজ একই ধরনের ভাত কিংবা রুটি খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। তাই মাঝেমধ্যে খাবারের তালিকায় নতুন কিছু রাখলে খাওয়ার আনন্দ বেড়ে যায়। খুব কম সময়ে সহজ উপায়ে তৈরি করা যায় লেমন রাইস। টক স্বাদ, হালকা মশলার গন্ধ, মুচমুচে চিনাবাদাম এই পদকে করে তোলে আরও লোভনীয়।

উপকরণ - সেদ্ধ ভাত ৩ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, সরষে ১ চা চামচ, চিনাবাদাম ২ টেবিল চামচ, কারিপাতা ৮ থেকে ১০টি, কাঁচালঙ্কা কুচি ২টি, শুকনো লঙ্কা ১টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি

রন্ধন প্রণালী - প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে সরষে ফোড়ন দিন। এরপর চিনাবাদাম হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর কারিপাতা, কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। তারপর সেদ্ধ ভাত, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করুন।

তারপর গ্যাস বন্ধ করে লেবুর রস মিশিয়ে ভালো ভাবে নেড়ে নিন। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে পাপড়, দই, আচার সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে। তাছাড়া এই লেমন রাইস আলুর দম, পনিরের তরকারি, ডিমের কারি, চিকেন কারি, মাছের ঝোল সহ প্রায় সব ধরনের তরকারির সঙ্গেই খেতে দারুণ লাগে।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের