নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শ্রাবণ মাসের সোমবারে অনেকেই নিরামিষ রান্না করতে পছন্দ করেন। প্রতি বছর এই সময় নতুন ধরনের পদের খোঁজ করেন বহু মানুষ। সেই তালিকায় এখন বেশ জনপ্রিয় পনির মালাই কোফতা। ঘরেই সহজ উপায়ে এই পদ তৈরি করা যায়। অতিথি আপ্যায়ন হোক বা পারিবারিক ভোজ, এই পদ সহজেই সকলের মন জয় করবে।
উপকরণ -
কোফতার জন্য - পনির ২৫০ গ্রাম, সেদ্ধ আলু ২টি মাঝারি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, কাজু, কিশমিশ, লবণ স্বাদমতো, সাদা তেল
মালাই গ্রেভির জন্য - টমেটো ২টি, কাজু, ফ্রেশ ক্রিম আধ কাপ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো এক চিমটি, লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, কাসুরি মেথি ১ চা চামচ, চিনি আধ চা চামচ, লবণ স্বাদমতো, ঘি ১ টেবিল চামচ
রন্ধন প্রণালি - প্রথমে পনির ভালো করে মেখে নিন। তার সঙ্গে সেদ্ধ আলু, কর্নফ্লাওয়ার, আদা কুচি, কাঁচা লঙ্কা, লবণ মিশিয়ে নরম মিশ্রণ তৈরি করুন। এবারে ছোট বল বানিয়ে নিতে হবে। তারপর বলগুলির মাঝে কাজু, কিশমিশ ভরে গোল আকার দিন। এরপর গরম তেলে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তুলে রাখুন।
অন্যদিকে টমেটো সিদ্ধ করে কাজুর সঙ্গে মিহি পেস্ট তৈরি করুন। এবারে কড়াইয়ে ঘি গরম করে আদা বাটা দিয়ে একটু নেড়ে টমেটো কাজুর পেস্ট দিন। এবার হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি দিয়ে কয়েক মিনিট রান্না করুন। শেষে ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি, গরম মশলা মিশিয়ে হালকা ফুটিয়ে নিন।
কিছুক্ষণ নেড়ে নিয়ে গ্রেভির মধ্যে ভাজা কোফতা দিয়ে দুই মিনিট ঢেকে রাখুন। গরম গরম পনির মালাই কোফতা লুচি, নান, পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। এই পদ শ্রাবণের বিশেষ নিরামিষ ভোজকে আরও সুস্বাদু করে তুলবে।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের