নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাস্তায় কাজ চলছিল আর তার পাশেই খেলা করছিল একদল খুদে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা। রাস্তা মেরামতির কাজে ব্যবহৃত দাহ্য পদার্থ ভর্তি ড্রামে আচমকা বিস্ফোরণে গুরুতর জখম ৪ শিশু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ভাঙড়ের খড়গাছি-চাঁদপুর এলাকায় রাস্তা মেরামতির কাজ চলছিল। পিচ মেরামতির কাজের জন্য আনা হয়েছিল লাইট ডিজেল অয়েল ভর্তি বিশালাকার ড্রাম। পিচ গলানোর কাজে ব্যবহৃত এই তেলের ড্রামে কোনোভাবে আগুন লেগে যায় এবং বিকট শব্দে সেটি ফেটে যায়। সেই সময় কাছেই খেলছিল ৮-১০ বছর বয়সী ৪ খুদে। তাদের নাম সামিউল মোল্লা, রায়হান মোল্লা, রিয়াজ হাসান মোল্লা ও সাদিকুল মোল্লা।
বিস্ফোরণের ফলে উত্তপ্ত দাহ্য পদার্থ ছিটকে এসে শিশুদের শরীরে পড়ে। যন্ত্রণার তীব্রতা এতটাই ছিল যে, এক শিশু প্রাণ বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এক শিশুর শরীরের ৯৫ শতাংশ এবং অন্যজনের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এবং বিধায়ক শওকত মোল্লা। পরিস্থিতির গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকেও তলব করা হয় তদন্তের জন্য। কীভাবে আগুন লাগল এবং বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের বিস্ফোরণ নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে সে বিষয়টিও তদন্ত করছে প্রশাসন।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের