6a5e2ebc20869_Screenshot_20260720_195005_WhatsApp
জুলাই ২০, ২০২৬ রাত ১০:২১ IST

টিনের ছাউনি, নেই পানীয় জল-বিদ্যুৎ; বেহাল দশায় সরকারি মাদ্রাসা

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সরকারি নথিতে শিক্ষক সহ পড়ুয়াদের নাম থাকলেও, বাস্তবে নেই ন্যূনতম পরিকাঠামো। কোথাও জরাজীর্ণ টিনের ঘর, কোথাও আগাছায় ঢাকা স্কুল চত্বর। তুফানগঞ্জ ২ ব্লকের একাধিক জুনিয়র হাই মাদ্রাসার এমনই বেহাল চিত্র সামনে আসায় ক্ষোভ বাড়ছে অভিভাবক সহ স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লায়ক পাড়া জুনিয়র হাই মাদ্রাসা, মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগদাদিয়া জুনিয়র হাই মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখে আসা হয়। দেখা যায়, পরিকাঠামোর চরম অভাব। কোথাও স্কুলঘর জরাজীর্ণ টিনের ছাউনির নিচে চলছে পঠনপাঠন, আবার কোথাও স্কুল চত্বর আগাছায় ভরে রয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে নেই বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল বা পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাতায় পড়ুয়ার নাম থাকলেও এই বেহাল অবস্থার কারণে অভিভাবকরা সন্তানদের ওই মাদ্রাসাগুলোতে পাঠাতে চাইছেন না। ফলে পড়ুয়ার সংখ্যাও ক্রমশ কমছে। দ্রুত পরিকাঠামোর উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার সহ মৌলিক পরিষেবার ব্যবস্থা না করলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দীনবন্ধু রায়ের বক্তব্য,'বিদ্যালয়ে প্রতিদিনই ৪-৫ জন থেকে শুরু করে ৬ জন শিক্ষক আসেন। গাছের ছায়ায় বসে সময় কাটিয়ে চলে যান। কিন্তু কোনো ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে পড়তে দেখা যায় না। এর পাশাপাশি বিদ্যালয়টির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত শোচনীয়। শ্রেণিকক্ষের দরজা, বেড়া সহ জানালাগুলো ভাঙাচোরা। চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছে। বাউন্ডারি দেয়াল না থাকা অবকাঠামোর অভাবের কারণে সেখানে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। স্কুলটি যদি যথাযথভাবে চালাতে হয়, তবে শিক্ষকদের সঠিকভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো নিশ্চিত করতে হবে। বিদ্যালয়টির পরিকাঠামোগত মান উন্নত করতে হবে'।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জেসমিনা খাতুনের বক্তব্য,'টিনের তৈরি ঘরে প্রচণ্ড গরম লাগে। বৃষ্টির দিনে টিন দিয়ে জল পড়ে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়ে শিক্ষকদের বহুবার জানিয়েছি আমরা। পাশাপাশি , স্কুলে মিড ডে মিল চালুর সুবিধা থাকলে আমাদের পড়ালেখায় খুবই উপকার হতো'।

আরও পড়ুন

মুড়ি খেয়ে আসতেন কর্মীরা, সামনে বসতেন তারকারা , শহীদ দিবস নিয়ে মমতার সভাকে কটাক্ষ অনুব্রতের
জুলাই ২০, ২০২৬

ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল

নৈহাটিতে আর ট্রেনের দীর্ঘ অপেক্ষা নয়! বড় বদল আনল পূর্ব রেল
জুলাই ২০, ২০২৬

রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ , আদালতের নির্দেশে তদন্ত শুরু
জুলাই ২০, ২০২৬

টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ

কল্যাণী জিএনএম হাসপাতালে মদ্যপ নিরাপত্তারক্ষীর দাদাগিরি , খোদ চিকিৎসককেই ঢুকতে বাধা
জুলাই ২০, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ

শ্রাবনের সোমবারে বদল বক্রেশ্বরের পুজোর নিয়ম , গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা
জুলাই ২০, ২০২৬

চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের 

বুলডোজারের আতঙ্ক , উচ্ছেদ নোটিশ আসতেই নিজেদের ঘর ভাঙছে দিনহাটাবাসী
জুলাই ২০, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়

কোটি টাকার চাকরি নয়, শান্তিপুরের তাঁতশিল্প বাঁচাতে ফিরলেন নতুন সিএ সৌম্যদীপ
জুলাই ২০, ২০২৬

ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শুরু নতুন পথ

ডিজিটাল ইন্ডিয়াতেও কুশিক্ষার ছায়া , মোড়ল মাতব্বরদের ভয়ে গ্রামছাড়া আদিবাসী পরিবার
জুলাই ২০, ২০২৬

অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি , লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে জমজমাট তারকেশ্বর
জুলাই ২০, ২০২৬

এক মাসের মেলায় নিরাপত্তা সহ একাধিক প্রস্তুতি প্রশাসনের

কফিনবন্দী হয়ে ফিরলো শহীদ সেনা জওয়ানের দেহ , শেষ বিদায়ে চোখ ভার শান্তিপুরবাসীর
জুলাই ২০, ২০২৬

পুস্পস্তবক সহ গান স্যালুট দিয়ে জানানো হলো শেষ শ্রদ্ধা

আমফানের ত্রাণেও দুর্নীতি! অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপির লিখিত অভিযোগ
জুলাই ১৯, ২০২৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

হুগলীতে তৃণমূলে বড় ধাক্কা , মমতার সঙ্গ ছাড়লেন তপন দাশগুপ্ত
জুলাই ১৯, ২০২৬

মমতার শিবির ছাড়লেন তপন দাশগুপ্ত

বিজেপিকে আমিই এনেছি, এখন কুত্তাকে পোছে আমাকে না , শাহের বৈঠকে ডাক না পেয়ে ক্ষুব্ধ অনন্ত মহারাজ
জুলাই ১৯, ২০২৬

অনন্ত মহারাজের মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে

স্যাটাভাঙা মন্তব্যের মাশুল! থানা থেকে থানায় চড়কিপাক খাচ্ছেন হুমায়ুন কবীর
জুলাই ১৯, ২০২৬

শক্তিপুর থানায় হাজিরা দেন হুমায়ুন কবীর

ছাপোষা চেহারার আড়ালে অস্ত্র পাচারের ছক , সিআইডির জালে বিহারি মহিলা
জুলাই ১৯, ২০২৬

বিহারের সঙ্গে মহিলার যোগসূত্রের সন্দেহ রয়েছে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের