নিজস্ব প্রতিনিধি , হাওড়া - স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া-খড়গপুর শাখার একটি লোকাল ট্রেনে। সোমবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত যুবককে উলুবেড়িয়া স্টেশন থেকে গ্রেফতার করেছে জিআরপি। জানা গেছে, ধৃতের বাড়ি শ্যামপুর এলাকায়। মঙ্গলবার তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার রাতে বাউড়িয়া স্টেশন থেকে কয়েকজন স্কুলছাত্রী লোকাল ট্রেনে ওঠে। যে কামরায় ছাত্রীরা উঠেছে, সেখানে আগে থেকেই উপস্থিত থাকে অভিযুক্ত যুবক। ছাত্রীদের অভিযোগ, ট্রেন চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই সে তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকে। এরপর এক ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টাও করে। এই ঘটনায় ভয় পেয়ে যায় ওই ছাত্রীরা।
এরপর ছাত্রীরা চেঙ্গাইল স্টেশনে নেমে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। খবর পেয়ে গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জি আর পি) দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্ত যুবক উলুবেড়িয়া স্টেশনে নেমে পালানোর চেষ্টা করলে আগে থেকেই সেখানে থাকা পুলিশ তাকে আটক করে। পরে ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে নিয়ম অনুযায়ী গ্রেফতার করা হয়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারে। তা সত্ত্বেও অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিভিন্ন স্টেশন আর চলন্ত ট্রেনে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়
ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শুরু নতুন পথ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের