নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের হামলায় প্রাণ হারাল বাবা-ছেলে। গুরুতর আহত মা। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। এই জোড়া খুনে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম মোজাফফর মিস্ত্রি ওরফে মনা (৫৫) ও বাপি মিস্ত্রি (২৬)। অভিযোগ, পাথরঘাটা এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জায়গায় সম্প্রতি নির্মাণকাজ শুরু হয়। সোমবার দুপুরে সেই কাজের বিরোধিতা করেন মনা ও তাঁর পরিবারের সদস্যরা। তা নিয়েই পরিস্থিতি ফের জটিল হয়ে ওঠে। দু'পক্ষের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অভিযোগ, আচমকা প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। মনা, তাঁর ছেলে ও স্ত্রীকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি কোপ। এরপর নিমেষে রক্তাক্ত হয়ে ওঠে গোটা এলাকা। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৩ জনই। আর্তচিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাঁদের উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। মহিলার অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর পুলিশ কমিশনারেট বাহিনী। যান একাধিক উচ্চপদস্থ আধিকারিকও। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার নেপথ্যে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই রক্তাক্ত ঘটনার সূত্রপাত। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানো রুখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। এই নৃশংস হামলার সম্পূর্ণ রহস্য উদঘাটনে জোরকদমে এগোচ্ছে তদন্ত।
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়
ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শুরু নতুন পথ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের