নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - চাষের মরসুমে হঠাৎই গ্রামে ঢোল পিটিয়ে জমিতে কাজ বন্ধ রাখার ঘোষণা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জামালপুর ব্লকে। কয়েকটি এলাকায় পোস্টার টাঙিয়েও একই বার্তা ছড়ানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় আতঙ্কিত কৃষকরা আইনের দ্বারস্থ হয়েছেন। এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর ব্লকের জ্যোৎচাঁদ, পাইকপাড়া থেকে ঝাপানতলা পর্যন্ত বিস্তীর্ণ কৃষিজমিকে কেন্দ্র করেই এই বিতর্ক শুরু হয়। স্থানীয়দের দাবি, এক ব্যক্তি ঢোল পিটিয়ে এলাকায় ঘোষণা করেন, ওই সব জমিতে আর চাষ করা যাবে না। পরে বিভিন্ন জায়গায় পোস্টারও দেখা যায়। সেখানে একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এই নির্দেশটি লেখা হয়েছে। এরপর থেকেই কৃষকদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কৃষকদের অভিযোগ, জমিতে ট্রাক্টর নামাতে বাধা দেওয়া হচ্ছে। কেউ চাষের কাজ শুরু করতে চাইলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। কয়েকজন বাসিন্দার বক্তব্য, সব জমির বৈধ কাগজ তাদের কাছে রয়েছে। তবুও চাষ করতে বাধা দেওয়া হচ্ছে। তাদের দাবি, টাকা আদায়ের উদ্দেশ্যেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই ঘটনার পর এক কৃষক জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তাদের অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে বিজেপির নাম ব্যবহার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের