নিজস্ব প্রতিনিধি , লন্ডন - চ্যাম্পিয়ন্স লীগের জয়যাত্রা শুরু করল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ইংলিশ ক্লাব নিউক্যাসলের মুখোমুখি হয় বার্সেলোনা। যেখানে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেছেন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার মার্কস রাশফোর্ড। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় ঠিকই তবে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে এদিন বাজিমাত করলেন ইংলিশ উইঙ্গার।
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ম্যাচের শুরু থেকেই বলের দখল বজায় রাখে বার্সেলোনা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বার্সা। ফলস্বরূপ জুল কুন্দের ক্রসে অনবদ্যভাবে মাথা ঠেকিয়ে জাল খুঁজে নেন রাশফোর্ড। এরপরও আক্রমণ করতে থাকে। ব্যবধান বাড়িয়ে নেওয়ার তালে ছিল হ্যান্সি ফ্লিকের ছেলেরা। এরপর ৬৭ মিনিটের মাথায় একক দক্ষতায় বল টেনে বক্সের বাইরে থেকে শট নেয় রাশফোর্ড। বলটি ক্রস বারে লেগে জালে জড়িয়ে যায়। দুরন্ত শটের কোনোই জবাব ছিল না বিপক্ষ গোলরক্ষকের কাছে।
এরপর ৯০ মিনিটের মাথায় এক গোল শোধ করে ইংলিশ শিবির। আরও কিছুটা সময় থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি নিউক্যাসেল। ম্যাচের ৬৫ শতাংশ বল পজিশন নিয়ে ১৯ টি শট নেয় বার্সেলোনা। অন্যদিকে প্রতি আক্রমণ ছাড়া কোনো উপায় ছিল না নিউক্যাসলের। অর্থাৎ , হ্যান্সি ফ্লিকের অধীনে ফের শুরুটা ভালই হল বার্সার।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের